
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, কাউসার মিয়া ওই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এজলাসে হাজিরার জন্য আনা হলে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।