
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (আইসিসি ডেভলপমেন্ট ম্যানেজার) হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলামের। এ ছাড়া বিসিবির সভাপতির দায়িত্বও সামলেছেন সাবেক এই অধিনায়ক।
নতুন এই দায়িত্বে তিনি ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের উন্নতি, হাই-পারফরম্যান্স কোচিং এবং উদীয়মান ও তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরির মতো বিষয়গুলো নিয়ে পরামর্শ দেবেন।