
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি গতকাল ১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু করেছে এবং আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার। পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: আমানত, ঋণ, সিএএসএ (CASA), সম্পদ ব্যবস্থাপনা, এসএমই (SME) এবং অন্যান্য ব্যবসায়িক পোর্টফোলিওতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়। বেতন: আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।