Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার বিকেলে শোকের পরিবেশ তৈরি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়েছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাইসা তানিয়ার মরদেহ। প্রিয় সহপাঠীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা।

হামের লক্ষণ নিয়ে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইসার মৃত্যু হয়। রাইসা চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। তিন ভাই–বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রায় ২০ দিন আগে রাইসা অসুস্থ হয়েছিল। মাঝখানে সুস্থও হয়। পরে হামে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রধান শিক্ষক জানান, গতকাল বিকেলে রাইসার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হলে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। শোকাহত হন বিদ্যালয়ের শিক্ষকসহ সবাই। রাইসা ভালো ছাত্রী ছিল। তাকে সবাই পছন্দ করতেন। শিক্ষকেরাও তার প্রশংসা করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

1

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

2

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

3

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

9

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

10

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

11

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

12

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

15

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

16

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

17

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

18

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

19

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

20