Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৪০ জনের স্মরণে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে হলের কিশোরীলাল রায় চৌধুরী অডিটোরিয়ামে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপাচার্য বলেন, ১৯৮৫ সালের মর্মান্তিক ঘটনা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল। সেই ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সবার জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হবে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, প্রার্থনা সভা, রক্তদান কর্মসূচি, স্মৃতিচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

1

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

2

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

3

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

4

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

5

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

8

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

11

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

12

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

13

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

14

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

17

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

18

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

19

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

20