Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চ্যালেঞ্জ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিরোধী জোটের নেতাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ও শীর্ষ নির্বাচন কর্মকর্তাদের জবাব চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এ আদেশ দেন।

আদালত ভারতের নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে নোটিশ দিয়েছেন। আবেদনে ভোটার তালিকা সংশোধনের নামে ব্যাপক হারে ভোটারের নাম বাদ দেওয়া এবং এ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

বিরোধী নেতাদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোটাধিকার সুরক্ষায় আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

আবেদনকারীরা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, সংশ্লিষ্ট ভোটারকে আগাম নোটিশ দেওয়া এবং তার বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, যেসব ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের তথ্য ও নাম বাদ দেওয়ার কারণ প্রকাশের বিষয়টিও আবেদনে গুরুত্ব পেয়েছে।

এ মামলার সঙ্গে বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আগে দায়ের করা আবেদনগুলোও যুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান আইনি বিতর্ক একই ধারায় বিবেচনার সুযোগ তৈরি হলো।

রাহুল গান্ধি ও অন্য বিরোধী নেতারা এর আগে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার দাবিও জানিয়েছেন। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনিয়ম হলে তা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও যোগ্য নাগরিকদের ভোটাধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

1

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

2

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

3

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

4

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

5

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

9

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

13

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

14

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

15

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

16

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

17

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

18

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

19

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

20