Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের সমালোচনা করে বলেন, ‘দল কি তাহলে একটা?... আমি মাঝে মাঝে বলি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। দেশে আর কোনো জনগণ, আর কোনো দল আছে—এটা উনারা মূল্যায়ন করেন না।’

সারা দেশে সারের ডিলারশিপ নিয়ে সরকার ব্যাপক দুর্নীতি করেছে অভিযোগ করে তিনি বলেন, দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ দিয়ে নীতিমালা ভঙ্গ করেছে সরকার। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির দশজন সদস্যের মধ্যে তিনজন এবং জেলায় ১৩ জনের মধ্যে তিনজনকে রাজনৈতিক বিবেচনায় মনোনীত করা হয়েছে। সরকারদলীয় এমপি ও নেতারা কে কতজন ডিলার নিয়োগ করবেন, তা টাকার বিনিময়ে ভাগ করে নেওয়া হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সরকার দাবি করছে, সারের পর্যাপ্ত মজুত আছে। কিন্তু পত্র-পত্রিকার খবরে বলছে, বিভিন্ন জায়গায় সারের জন্য বিক্ষোভ হচ্ছে। গুদাম খুলে কৃষকেরা সার নিয়ে যাচ্ছে। ডিলাররা পালিয়ে যাচ্ছে, মামলা হচ্ছে। চাহিদার তুলনায় সার বেশি মজুত থাকলে অভাব দেখা যাচ্ছে কেন, সে প্রশ্ন রাখেন তিনি।

সংবাদ সম্মেলনে ছয়টি দাবি তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দাবিগুলো হলো—সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাবের বিষয়ে অবিলম্বে তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে; ডিলার নিয়োগে যোগ্যতা, মূল্যায়নের মানদণ্ড, তালিকা প্রণয়নের প্রক্রিয়া এবং লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে; আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; সারের কৃত্রিম সংকট বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের সত্যতা প্রকাশ করতে হবে; সার ডিলার নিয়োগের কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে এবং তদন্তের অগ্রগতি জানাতে হবে; ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে কাউকে দায়ী করা যাবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, মুয়াযযম হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম, সেলিম উদ্দিন, মতিউর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

2

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

5

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

9

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

12

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

13

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

14

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

15

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

16

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

17

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

18

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

19

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

20