Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে গ্রেফতার জামালপুরের রশিদপুর ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক রবিউল হাসান সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জামালপুর জেলা যুবদলের সহদফতর সম্পাদক মেহেদী হাসান ইলির সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন দুপুরে রবিউল হাসান সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী বিভিন্ন অনাচারের সুস্পষ্ট অভিযোগ থাকায় সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব ও সদস্যসচিব সোহেল রানা খানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত সোহাগের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অপরাধের দায় তার নিজের। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

এর আগে শনিবার রাতে চোরাই মোটরসাইকেলসহ সোহাগকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ডিবি সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা মোটরসাইকেল চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার রশিদপুর-পাকুল্লা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সদস্যরা পুলিশকে জানান, চুরি করা মোটরসাইকেল বিক্রির মূল দায়িত্বে ছিলেন সোহাগ। ডিবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত এবং একটি চোরচক্র পরিচালনা করে আসছিলেন। পরে শনিবার রাতেই সোহাগের মাধ্যমে বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

1

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

2

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

3

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

4

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

5

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

8

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

9

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

10

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

11

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

12

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

13

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

14

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

15

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

16

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

17

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

18

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20