Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতার টালিগঞ্জে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ছবি। অ্যাকশন-রোমান্স, গোয়েন্দা, সাহিত্যসহ বৈচিত্র্যময় জনরার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে। এর মধ্যে প্রথমবারের মতো পরিচালক হিসেবে ছবি নিয়ে আসছেন অভিনেতা দেব।

১৬ অক্টোবর পূজার মহাষষ্ঠীতে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির নাম 'দেশু ৭'। এটি দেবের অভিনীত ৫০তম সিনেমা। তাই একইসঙ্গে পরিচালক হিসেবে অভিষেক ও অভিনেতা হিসেবে হাফ সেঞ্চুরির স্বাদ পাচ্ছেন কলকাতার এই মেগাস্টার।

সিনেমাটিকে ঘিরে আগ্রহের একটি বড় কারণ দেব-শুভশ্রী জুটি। গত বছরের আগস্টে তাদের অভিনীত 'ধূমকেতু' মুক্তির পর আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তকুল। গত ৮ অক্টোবর প্রকাশ পায় এর ট্রেলার।

এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আরও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই ছবির প্রযোজকও দেব। ফলে অভিনেতা, পরিচালক ও প্রযোজক— একসঙ্গে তিন ভূমিকায় দেবের জন্য এবারের পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ।

ছবিটির নাম 'দেশু ৭' রাখার পেছনে রয়েছে এক বিশেষ সমীকরণ— দেব এবং শুভশ্রীর অন-স্ক্রিন জুটির এটি সপ্তম সিনেমা। এপ্রিল মাসে দেব নিজেই এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে ছবিতে টালিউডের শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যুক্ত হওয়ার খবর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, এবারের পূজায় টলিউডে 'দেশু ৭'-এর সঙ্গে পর্দায় লড়াইয়ে নামবে 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র', 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু' ও 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'। পরিচালক হিসেবে দেবের প্রথম বাজি টালিউডের বাণিজ্যিক সিনেমার রূপরেখা বদলে দিতে পারে কি না, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

3

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

4

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

5

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

6

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

7

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

8

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

9

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

10

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

11

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

12

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

13

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

14

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

15

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

16

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

20