Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দোকান বন্ধ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি না মানা হলে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৬-১৭ অক্টোবর) টানা দুই দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান।

সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি, লোড-আনলোড, সিলিন্ডার লোকসানসহ বিভিন্ন খরচ বাড়ার কারণে ব্যবসায়ীদের কমিশন ৭ শতাংশ করার দাবি জানানো হয়।

এছাড়া দীর্ঘদিন গ্যাস সরবরাহে ব্যর্থ কোম্পানির সিলিন্ডার সরকারি বা কোম্পানির ব্যবস্থাপনায় রিফিল, কোম্পানির চালানে মূল দাম উল্লেখ এবং গ্যাস পৌঁছে না দিলে কোম্পানিকে গাড়ি ভাড়া দেওয়ার দাবিও জানায় সংগঠনটি।

পাশাপাশি কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও রেলিং ইস্যুতে মামলা বন্ধ এবং ভোক্তা অধিকারের অযৌক্তিক জরিমানা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।

সবশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি ছাড়াও সব ওজনের সিলিন্ডারের দাম বাড়ানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

আইওটি কী ও কীভাবে কাজ করে

2

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

3

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

4

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

5

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

8

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

9

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

10

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

11

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

12

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

15

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

16

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

17

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

18

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

19

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

20