Deleted
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা কেবল তাত্ত্বিক বা প্রাতিষ্ঠানিক পরিবেশে সীমাবদ্ধ না রেখে দেশের সাধারণ মানুষ, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

রোববার (১১ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে হবে এবং সাশ্রয়ী করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আমি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে এই আইইউটির মঞ্চে উপস্থিত ছিলাম। ১৯৭৮ সালে সেনেগালের ডাকারে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কারিগরি শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি অনুমোদিত হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুরে ৩০ একর জমি দান করেন এবং ১৯৮১ সালের ২৭ মার্চ ইয়াসির আরাফাত ও তৎকালীন ওআইসি মহাসচিব ড. হাবিব চ্যাটিকে সঙ্গে নিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবর্তিত অর্থনীতি ও প্রযুক্তির যুগে তরুণদের সঠিক দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করা জরুরি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির প্রসঙ্গ টেনে নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেকেন্ডের মধ্যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু সেই তথ্য নিখুঁত, উপযুক্ত ও নিরাপদ কি না, তা নির্ধারণ করার দায়িত্ব মানুষেরই। এআই দ্রুত গতিতে উত্তর দিতে পারে, কিন্তু সঠিক বিচারবোধই সেটিকে নির্ভরযোগ্য করে তোলে।

গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তি যেন দেশের মানুষ, কৃষক ও কারখানার শ্রমিকদের উপকারে আসে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে সাশ্রয়ী করে তোলে, সেই দিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে। সততা, সামাজিক ন্যায়বিচার, জবাবদিহিতা ও ইসলামী মূল্যবোধ বজায় রেখে কাজ করার জন্য গ্র্যাজুয়েটদের পরামর্শ দেন তিনি।

এদিকে, এবারের সমাবর্তনে ওআইসিভুক্ত ১৫টি সদস্য দেশের ৩৩ জন আন্তর্জাতিক শিক্ষার্থীসহ মোট ৬৫৯ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৬২৬ জন স্নাতক এবং ৩৩ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে ৪৮২ জন ছাত্র এবং ১৭৭ জন ছাত্রী।

সমাবর্তনে শিক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মোট ৭ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল (স্বর্ণপদক) দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ সম্মানজনক 'ওআইসি গোল্ড মেডেল' অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী।

এ ছাড়া অনন্য ফলের জন্য 'আইইউটি গোল্ড মেডেল' পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আশফাক সিরাজ শুভ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মুহাম্মদ শাফায়াত জামিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের খালিদ হাসান আদর, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আদিবা জহিন, বিজনেস টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের ফারহান লাবীব এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের তাসফিয়াহ মাহমুদ।

বিভাগভিত্তিক পাসের হারে এবার সিএসই বিভাগ থেকে সর্বোচ্চ ১৫৫ জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এ ছাড়া ইইই বিভাগ থেকে ১৪৯ জন, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৪৭ জন, সিভিল অ্যান্ড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে ১২৬ জন, বিজনেস টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ৫৭ জন এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগ থেকে ২৫ জন শিক্ষার্থী সনদ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

1

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

2

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

5

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

6

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

7

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

8

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

9

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

12

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

13

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

14

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

15

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

16

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

17

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

18

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

19

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

20