Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৮৬, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর নতুন পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন। যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগে পরীক্ষা ছিল ১০ অক্টোবর। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় তিন লাখের বেশি প্রার্থী। কিন্তু পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। মূল প্রশ্নের সঙ্গে ছড়িয়ে পড়া প্রশ্নের মিল পাওয়ায় পরীক্ষা শুরুর দুই মিনিটের মাথায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে দূরদূরান্ত থেকে আসা অনেক প্রার্থী ক্ষুব্ধ হয়ে ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

১১তম গ্রেডের এ পদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। পরে গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) আবার বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরে জানানো হবে। পরের পরীক্ষার সব তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে প্রার্থীদের জানানো হবে। নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে তাঁর প্রার্থিতা বা ফল বাতিল হবে বলেও এ–সংক্রান্ত বিষয় অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রথমে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে সময় বাড়ানো হয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হওয়া মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

1

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

2

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

3

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

4

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

5

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

6

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

7

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

8

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

9

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

10

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

11

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

12

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

13

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

14

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

15

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

16

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

17

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

18

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

19

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

20