Deleted
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৪ দিনে ‘রামায়ণ’-এর বৈশ্বিক আয় ছাড়াল দেড় হাজার কোটি রুপি

মুক্তির মাত্র ১৪ দিনেই নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাটির বৈশ্বিক আয় দেড় হাজার কোটি রুপি ছাড়িয়েছে। ভারতের ইতিহাসে ষষ্ঠ সিনেমা হিসেবে এই মাইলফলক অতিক্রম করল এটি।

গত ৫ নভেম্বর মুক্তি পায় ‘রামায়ণ’। শুরুতে সিনেমাটির আয় প্রত্যাশানুরূপ ছিল না। তবে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ক্রমশ আয়ের হার বাড়তে থাকে এবং এখনো ভারত ও আন্তর্জাতিক বাজারে রমরমিয়ে চলছে সিনেমাটি।

বক্স অফিসের তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’-এর হিসাব অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে ভারতের ২২ হাজার ২৮৯টি প্রদর্শনী থেকে সিনেমাটি নিট আয় করেছে ২৩ কোটি ২০ লাখ রুপি। এদিন আন্তর্জাতিক বাজার থেকে ‘রামায়ণ’-এর আয় হয়েছে ৮ কোটি রুপি। সবমিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় এখন ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি।

এদিকে ভারতের বক্স অফিসেও এক হাজার কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে ‘রামায়ণ’। এর আগে কেবল পাঁচটি সিনেমা দেশটির স্থানীয় বাজারে এই গণ্ডি পার করেছিল। সেগুলো হলো ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’।

একদিকে ‘রামায়ণ’ ঘিরে এখনো দর্শকের আগ্রহ দারুণ, অন্যদিকে এই সময়ে বড় কোনো সিনেমাও আপাতত আসছে না। ফলে আয়ে আরো বড়সড় চমক দেখাতে পারে এটি।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’-এর এবার মুক্তি পেয়েছে প্রথম পার্ট। এতে রাম চরিত্রে আছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাঁই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন যশ। বিভিন্ন ভূমিকায় আরো আছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত, রাকুলপ্রীত সিং, কাজল আগারওয়াল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

3

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

4

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

5

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

6

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

7

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

8

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

9

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

10

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

11

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

14

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

15

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

16

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

17

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

18

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

19

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

20