Deleted
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেয়া পায়েল বললেন, ‘হ্যাপিলি ম্যারিড’ হুট করেই হয়ে যাবে

চলতি বছরের শুরুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। পোস্টটি দেখে অনেকেই ভেবেছিলেন, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই তরুণ অভিনেত্রী। পরে জানা যায়, সেটি ছিল তার প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’–এর ঘোষণা।

জাহিদ প্রীতম পরিচালিত চরকি প্রযোজিত ও ছবিয়াল সহ–প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ–এর ফিল্মটি চরকিতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর রাত ১২টায়। মুক্তির তারিখ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কেয়া পায়েলের কাছে জানতে চেয়েছেন, বাস্তব জীবনে তিনি কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন।

এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবে। তবে আমার কেন যেন মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে।’

নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘হ্যাপিলি ম্যারিড এমন একটি ফিল্ম, যেখানে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন। এটি আমার প্রথম ওয়েব ফিল্ম, আর গল্পটাও দারুণ। আমি চাই, দর্শক ও আমার ভক্তরা কাজটি দেখুক এবং দেখার পর তাদের মতামত জানাক।’

ফিল্মটিতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সহশিল্পী হিসেবে শুভর অভিজ্ঞতার কথা তুলে ধরে কেয়া বলেন, ‘শুভ ভাই খুবই আন্তরিক, প্রফেশনাল, চুপচাপ এবং অনেক সহায়তাপরায়ণ। প্রথমদিকে ভাবছিলাম, তার সঙ্গে কাজ করতে পারব কি না, কারণ তিনি অনেক সিনিয়র ও অভিজ্ঞ। কিন্তু কাজ করতে গিয়ে সেটা একদমই মনে হয়নি। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

2

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

5

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

6

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

9

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

10

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

11

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

12

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

13

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

14

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

15

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

16

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

19

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

20