Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবার জুটি বাঁধলেন পার্থ ও নীহা, 'তোমার পরে তুমি' নাটকের ট্রেলার প্রকাশ

অবশেষে প্রথমবার জুটি বাঁধলেন অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী নাজনীন নীহা। সময়ের পরিচিত এই দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে রোমান্টিক গল্পের নাটক 'তোমার পরে তুমি'-তে। এর আগে তাদের কথাবার্তা এগিয়েছিল, কিন্তু কখনো শিডিউল মেলেনি, কখনো গল্পের কারণে কাজ হয়নি।

সম্প্রতি নাটকটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারে দুই তরুণ-তরুণীর দেখা হওয়ার দৃশ্যের সঙ্গে শোনা যায়, 'কিছু গল্প শুরু হয় কথা থেকে, আর কিছু গল্প শুরু হয় ছোট একটা হাসি থেকে।' হাসিমুখে মেয়েটির দূরে সরে যাওয়া, আবার পেছন ফিরে তাকানো আর চোখের ইশারায় মুগ্ধ তরুণের অভিব্যক্তি—ট্রেলারে মিলেছে নতুন প্রেমের আভাস। ট্রেলারটি ভক্তদের সঙ্গে ভাগ করে পার্থ লিখেছেন, 'এক নতুন প্রেমের গল্প নিয়ে আমরা আসছি।'

দুজনকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ জানিয়েছেন ভক্তরাও। জুবায়ের খান নামের একজন লিখেছেন, 'পার্থ, আপনি আমাদের শাহরুখ খান।' অন্যরাও নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষার কথা জানিয়েছেন।

নীহার আগে অভিনয় শুরু করলেও দুজনের পরিচিতি এসেছে প্রায় একই সময়ে। এরপর নিয়মিত নাটকে কাজ করেছেন দুজনই। এত দিন একসঙ্গে অভিনয় করা হয়নি কেন—এমন প্রশ্নে পার্থ বলেন, 'আমাদের কয়েকবার কাজ হওয়ার কথা ছিল। পরিচালকদের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু শিডিউল জটিলতা, গল্প—সব মিলিয়ে শেষ পর্যন্ত আর কাজ হয়নি। প্রত্যাশা ছিল, খুব দ্রুত আমাদের একসঙ্গে কাজ হবে। এবার রোমান্টিক গল্পে কাজ করেছি। আশা করছি, দর্শক আমাদের রসায়ন পছন্দ করবেন।'

সহশিল্পী নীহাকে নিয়ে পার্থর অভিজ্ঞতাও ভালো। তাঁর ভাষ্যে, 'নীহা অভিনেত্রী ও মানুষ হিসেবে অসাধারণ। সহশিল্পী হিসেবে অনেক সহযোগিতা করেন।' এই জুটিকে সামনে আরও দেখা যাবে কি না, এমন প্রশ্নও পাচ্ছেন পার্থ। তিনি বলেন, 'অনেকেই জানতে চাইছেন, আমাদের আরও কাজ হবে কি না। এটা নির্ভর করছে দর্শক ও পরিচালকদের ওপর। তাঁরা চাইলে হবে।'

নাটকটি নিয়ে আগ্রহী নীহাও। ফেসবুকে ট্রেলার প্রকাশ করে তিনি লিখেছেন, 'একটু দুষ্টুমি, একরাশ মায়া আর এক নতুন প্রেমের গল্প নিয়ে আসছি শিগগির।'

'তোমার পরে তুমি' পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। পরিচালকের সঙ্গে নাটকটি লিখেছেন রাসেল পারভেজ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আজিজুল হাকিমসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

3

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

4

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

5

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

8

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

11

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

12

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

13

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

20