Deleted
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: বিশ্বের জন্য সতর্কবার্তা

হামের বিরুদ্ধে দীর্ঘদিন সফল থাকা বাংলাদেশে ২০২৫ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে ২ লাখ ২ হাজার সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২২ হাজার রোগীর সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ বছর বিশ্বে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যায় বাংলাদেশ শীর্ষে।

এখন পর্যন্ত এই অতি সংক্রামক রোগে ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে, যার ৯৪ ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। বিশেষজ্ঞদের মতে, যেকোনো দেশে মহামারি ঠেকাতে অন্তত ৯৫ ভাগ টিকাদান কভারেজ প্রয়োজন। কিন্তু ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে প্রথম ডোজের কভারেজ নেমে এসেছে ৯০ ভাগে এবং দ্বিতীয় ডোজ ৮৬ ভাগে।

স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, টিকা আমদানিতে বিলম্ব এবং প্রত্যন্ত অঞ্চলে তদারকির অভাবে টিকাদান কার্যক্রমে বড় শূন্যতা তৈরি হয়েছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল পাবলিক হেলথ স্কুলের অধ্যাপক এবং ডব্লিউএইচওর টিকা উপদেষ্টা মার্ক জিৎ বলেন, যেকোনো দেশের জন্য এটি একটি চরম সতর্কবার্তা। তিনি জানান, জরুরি মহামারি মোকাবিলার চেয়ে নিয়মিত টিকাদানের মাধ্যমে রোগ প্রতিরোধ করা অনেক সহজ, সাশ্রয়ী ও নিরাপদ।

ভুল তথ্য ও প্রস্তুতির ঘাটতির বিষয়টি উঠে এসেছে রয়টার্সের অনুসন্ধানে। এপ্রিলে প্রায় ২ কোটি শিশুকে টিকা দিয়ে সরকার সব শিশুকে আওতাভুক্ত করার দাবি করলেও জুনের অন্য এক স্বাস্থ্য কার্যক্রমে দেখা যায় একই বয়সী আরও ৪০ লাখ শিশু তালিকার বাইরে থেকে গেছে। সাধারণ সময়ে টিকাদান অভিযানের আগে চারটি ধাপে প্রস্তুতি যাচাই করা হলেও সময় স্বল্পতার অজুহাতে মাত্র একটি ধাপে তা শেষ করা হয়েছিল। ফলে টিকাদান কার্যক্রমের আগেও আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ ভাগ টিকাহীন ছিল, ক্যাম্পেইনের পরও তা ৮৫ ভাগে অপরিবর্তিত থাকে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার সেপ্টেম্বরে রয়টার্সকে জানান, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে অভিভাবকদের অনীহা বা অসুস্থতার কারণে কিছু শিশু বাদ পড়ে থাকতে পারে।

হামের প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগ। সেখানে সরকারি হিসাবেই ১৮০ শিশুর প্রাণহানি ঘটেছে। স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে, তাদের গ্রামে কোনো স্বাস্থ্যকর্মী সময়মতো টিকা দিতে আসেনি। শিশুর মৃত্যুর পরই কেবল স্বাস্থ্য বিভাগের লোকজন সেখানে হাজির হয়েছে।

সেপ্টেম্বর মাসে দেশে প্রতিদিন গড়ে ১ হাজার ১৯৮ জন নতুন হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুর প্রকোপ চলায় হাসপাতালগুলোতে শয্যা সংকট প্রকট আকার ধারণ করেছে। সিলেটের ১০০ শয্যাবিশিষ্ট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পাঁচ বছরের বেশি বয়সী শিশুদেরও টিকার আওতায় আনার পরামর্শ দিয়েছেন, কারণ মোট আক্রান্তের এক-তৃতীয়াংশই এই বয়সী শিশু। সাধারণত ছয় মাসের কম বয়সী শিশুরা মাতৃগর্ভ থেকে পাওয়া অ্যান্টিবডি দ্বারা সুরক্ষিত থাকে। কেন এই শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যাচ্ছে, তা নিয়েও গবেষণা চালাচ্ছেন চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

1

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

2

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

3

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

6

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

7

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

8

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

11

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

12

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

13

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

14

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

15

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

16

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

17

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

18

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

19

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

20