Deleted
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি, ভুয়া ফোনের সন্দেহ

বলিউড অভিনেতা তুষার কাপুরকে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। হুমকির ফোন পাওয়ার পর অভিনেতা বিষয়টি মুম্বাই পুলিশকে জানান।

সংবাদ সংস্থা আইএএনএস-এর তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করেন এক ব্যক্তি। তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। ফোনে হুমকি পাওয়ার পর তুষার দ্রুত মুম্বাই পুলিশকে বিষয়টি জানান। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চকে।

ঘটনার তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি বিভাগ হুমকির ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে। পুলিশের কাছে সংরক্ষিত হ্যারি বক্সারের আনুষ্ঠানিক অডিও নমুনার সঙ্গে ফোনে শোনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। তবে দুই কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি।

মুম্বাই পুলিশের কর্মকর্তাদের মতে, কণ্ঠস্বরের নমুনা না মেলায় ফোনটি ভুয়া হওয়ার সন্দেহ তৈরি হয়েছে। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে এই হুমকি দিয়েছে।

যে ব্যক্তি হুমকির অডিও রেকর্ডিং পাঠিয়েছিলেন, তাঁকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় হ্যারি বক্সারের সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। পাঁচ কোটি রুপি চাঁদা দাবির নেপথ্যে কে রয়েছে এবং এর সঙ্গে আদৌ বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

1

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

2

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

3

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

4

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

8

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

9

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

10

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

13

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

14

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

15

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

16

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

17

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

18

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

19

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

20