Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআই নিজেই ইন্টারনেটে ছড়িয়ে পড়তে পারে, সতর্ক করল অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিজেই নিজের প্রতিলিপি তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন যন্ত্রে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ক্লড এআই মডেলের নির্মাতাপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনকি এআই নিজেদের সক্ষমতা বাড়াতে ডেটা সেন্টারের কম্পিউটিং ক্ষমতা ব্যবহারের চেষ্টাও করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যানথ্রপিক জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত একাধিক এআই এজেন্ট সমন্বিতভাবে একটি বটনেট তৈরি করতে পারে। এরপর তারা কারও সাহায্য ছাড়াই দ্রুত বিভিন্ন যন্ত্রে ছড়িয়ে পড়তে পারে, নিজেদের কার্যক্রম বন্ধ করার প্রচেষ্টা প্রতিহত করতে পারে এবং আরও বেশি কম্পিউটিং ক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। এআইয়ের মাধ্যমে এমন নেটওয়ার্ক তৈরি হলে তা শনাক্ত করা ও বন্ধ করা কঠিন হয়ে উঠতে পারে।

অ্যানথ্রপিকের তথ্যমতে, এআই মডেলগুলো নিজেদের সক্ষমতা বাড়াতে আরও শক্তিশালী কম্পিউটিং ব্যবস্থার সন্ধান করতে পারে। এ ক্ষেত্রে ডেটা সেন্টারে ব্যবহৃত প্রসেসরের মতো শক্তিশালী হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে তারা। এসব ব্যবস্থার কম্পিউটিং ক্ষমতা কাজে লাগাতে পারলে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ পাবে এআই মডেলগুলো।

প্রতিষ্ঠানটির আশঙ্কা, এআই মডেলগুলোর সক্ষমতা একই হারে বাড়তে থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজেদের প্রতিলিপি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে পড়তে পারে।

গত মাসে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এআই একসময় পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়তে পারে এবং দীর্ঘস্থায়ী বটনেট তৈরি করতে পারে। সম্প্রতি প্রকাশিত পোস্টে প্রতিষ্ঠানটি সেই আশঙ্কার ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি কীভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তার একটি সম্ভাব্য চিত্রও তুলে ধরেছে।

প্রসঙ্গত, এআই এজেন্টের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন ঘটনায় এআই এজেন্টের মাধ্যমে সাইবার হামলার একাধিক ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সম্ভাবনা দেখা গেছে। মানুষের সীমিত তদারকিতে কাজ চালিয়ে যাওয়া এবং নিরাপত্তাব্যবস্থার বাধা এড়িয়ে যাওয়ার সক্ষমতাও প্রদর্শন করেছে কিছু এআই ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

3

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

4

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

5

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

6

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

7

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

8

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

9

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

10

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

11

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

12

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

13

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

14

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

15

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

16

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

17

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

20