নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের বাণিজ্যিক ও ব্যাংকিং বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ০৭ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, পদের নাম: সিনিয়র অফিসার, বিভাগ: বাণিজ্যিক ও ব্যাংকিং, পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএ/বি.কম/এম.কম। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে এলসি ও আমদানি সংক্রান্ত নথিপত্র বিষয়ে গভীর ব্যবহারিক জ্ঞান, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা, কাস্টমস, এইচএস কোড, শুল্ক/কর এবং পণ্য খালাস প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান, মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা, ই-মেইল আদান-প্রদান এবং বাণিজ্যিক নথিপত্র প্রস্তুতকরণে পারদর্শিতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম, কর্মক্ষেত্র: অফিসে, প্রার্থীর ধরন: শুধু পুরুষ, বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা (বারিধারা), বেতন: আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।