Deleted
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল কলেজ নির্বাচনে সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজগুলোর মডেল কলেজ নির্বাচনের জন্য তথ্য জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। কলেজগুলো আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত তথ্য ছক পূরণ করে জমা দিতে পারবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্ধারিত মূল কর্মদক্ষতা সূচক বা কেপিআইয়ের (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) ভিত্তিতে কলেজগুলোর কর্মদক্ষতা মূল্যায়ন করে মডেল কলেজ নির্বাচন করা হবে। এ জন্য গত ২৭ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির আলোকে ‘মডেল কলেজ নির্বাচন তথ্য ছক’ পূরণ ও জমা দেওয়ার সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

কলেজ কর্তৃপক্ষকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্ধারিত তথ্য ছক পূরণ ও জমা দিতে হবে। এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেও তথ্য জমা দেওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মডেল কলেজ হিসেবে নির্বাচিত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কলেজগুলোকে পুরস্কার, সনদ ও অন্যান্য শিক্ষা উপকরণ দেওয়া হবে।

আরএইচটি/এএমকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

1

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

2

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

3

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

6

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

7

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

8

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

9

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

12

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

13

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

14

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

15

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

16

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

19

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

20