Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ল্যাপটপ বণ্টন ও সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ বিএনপি নেতা ফয়সল আলিমের

ল্যাপটপ বণ্টন এবং সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

ফেসবুক স্ট্যাটাসে ফয়সল আলিম লেখেন, ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন। বিগত ছয় মাসে ২০ থেকে ৩০ শতাংশ করে খাওয়া শেষ, এখন আর কিছুই নাই খাওয়ার মতো, কারণ খাওয়া স্থগিত হয়ে গেছে।’

সার ডিলার নিয়োগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে নির্যাতিত নেতাকর্মীরা সুযোগ পাননি; বরং প্রভাবশালীদের আত্মীয়স্বজনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘সারের ডিলারশিপ এমনভাবে দিলেন, যাতে নির্যাতিত নেতাকর্মীরা কেউ সুযোগ পেল না। আত্মীয়স্বজন, স্ত্রী, ভাই, ছেলে, মেয়ে, শাশুড়ি কাউকে বাদ রাখলেন না।’

স্ট্যাটাসের শেষাংশে ফয়সল আলিম লেখেন, ‘আমি তো অবাক নয়নে দেখে যাচ্ছি, আমাদের জয়পুরহাটের কী হবে।’

তার পোস্টের মন্তব্যের ঘরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা প্রতিক্রিয়া জানান। কেউ তার বক্তব্যের প্রতি সমর্থন জানান, আবার কেউ শুধু অভিযোগ তোলার পরিবর্তে নেতাকর্মীদের জন্য কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

পুরানাপৈল ইউনিয়নের বিএনপি কর্মী উজ্জ্বল হোসাইন মন্তব্যে লেখেন, ‘এসব বলার চাইতে আপনে কিছু করে দেখান ভাই।’ দলের অনেক নেতাকর্মী হতাশায় ভুগছেন উল্লেখ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

অন্যদিকে ‘দোলন’ নামের একটি ফেসবুক আইডি থেকে করা মন্তব্যে দলীয় কর্মকাণ্ডে তোষামোদ ও আনুগত্যের গুরুত্ব পাওয়ার সমালোচনা করা হয়। পোস্টের অন্যান্য মন্তব্যেও দলীয় নেতৃত্ব, নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাংগঠনিক সুযোগ পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ।

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ফয়সল আলিম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেন না। তাই এসব অনিয়মের বিরুদ্ধে আমি সোচ্চার থাকব এবং অনিয়মগুলো তুলে ধরবই।’ সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ পুনর্ব্যক্ত করে তিনি প্রশ্ন তোলেন, তার নির্যাতিত নেতাকর্মীদের কেন ডিলার নিয়োগ দেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন মুঠোফোনে বলেন, ‘ফয়সল আলিমের ফেসবুক স্ট্যাটাসের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’ তিনি আরও দাবি করেন, ফয়সল আলিম যেসব অনিয়মের কথা বলেছেন, সেগুলো সত্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

1

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

4

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

5

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

6

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

7

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

8

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

9

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

10

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

11

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

12

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

13

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

14

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

15

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

16

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

17

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

20