Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আড়ংঘাটা এলাকার সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাদের শরীরে গুলির পাশাপাশি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় একজন ঘের ব্যবসায়ী এবং মো. খালেক একজন ভ্যানচালক।

তারা দুজন ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কী কারণে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা সোলায়মান শেখকে লক্ষ্য করে গুলি করে। এ সময়ে তার পায়ে, হাতে ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

2

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

3

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

4

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

5

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

6

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

9

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

10

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

11

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

12

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

13

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

14

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

15

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

16

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

17

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

18

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

19

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

20