Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের হাওর–অধ্যুষিত নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ব্যক্তিকে আটক করে নিকলী থানা–পুলিশ।

ধর্ষণের অভিযোগ এনে শিশুটির মা আজ সোমবার মামলা করলে তাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তাঁর মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল।

রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়লে শিশুটি তার বাবা এসেছেন ভেবে দরজা খুলে দেয়। এ সময় প্রতিবেশী আঙুর মিয়া (৬০) শিশুটির মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে নিজের ঘরে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন ওই ব্যক্তি।

এ সময় শিশুটির ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আঙুর মিয়াকে ধরে ফেলেন। খবর পেয়ে নিকলী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, ঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

1

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

2

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

3

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

4

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

7

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

8

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

9

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

10

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

11

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

12

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

13

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

14

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

15

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

16

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

17

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

18

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

19

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

20