Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর টোলপ্লাজায় হামলা-ভাঙচুর, ডিসি অফিসের কর্মচারীসহ ৪ গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর, ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন সরদার এবং আওয়ামী লীগ নেতা ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে তারা কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক লোকের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা-ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজন এ মামলার এজাহারনামীয় আসামি।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

1

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

2

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

3

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

4

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

5

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

6

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

10

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

11

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

12

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

13

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

14

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

15

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

16

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

17

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

18

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20