Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেদওয়ান রনি ও বুলবুল টুম্পার নাম ভাঙিয়ে প্রতারণা

দীর্ঘদিন ধরে মডেলিংয়ে যুক্ত বুলবুল টুম্পা এবং প্রযোজক ও নির্মাতা রেদওয়ান রনির নাম ও ছবি ব্যবহার করে একটি চক্র প্রতারণা চালাচ্ছে। ভুয়া ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করছে তারা। এই প্রতারণার শিকার হয়েছেন শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তার।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রিমা। সেখানে দেখা যায়, রেদওয়ান রনির পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে ফোনে কথা বলছেন। ওই ব্যক্তি জানান, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা 'তূর্য' তৈরি করছেন তিনি, যেখানে নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রের জন্য দিশা মনিকে বেছে নেওয়া হয়েছে। ডিসেম্বরে শুটিং শুরু হবে বলেও জানান তিনি।

তবে কথাবার্তার একপর্যায়ে রিমার সন্দেহ হয় এবং তিনি ও তার এক সহকর্মী ওই ব্যক্তিকে নানা প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ফোন কেটে দেন কথিত রেদওয়ান রনি।

পরে রিমা জানান, এর আগে বুলবুল টুম্পার পরিচয়ে তাকে একটি মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে দিশা কাজ করবে এবং এ জন্য রনি ভাইয়ের সঙ্গে কথা বলতে বলা হয়। এমনকি রেদওয়ান রনির নাম ও পরিচয় ব্যবহার করে একটি ফোন নম্বরও দেওয়া হয়।

রিমা বিষয়টি নিয়ে রসিকতা করে বলেন, 'ওরা আমাকে তার সঙ্গে খুব নরম সুরে কথা বলার জন্য বলেছে।' এরপর সেই কথিত রেদওয়ান রনি তাকে মুঠোবার্তায় তার সঙ্গে যোগাযোগ করেন।

শুরুতে রিমা বিষয়টিকে সত্যি মনে করলেও পরে সন্দেহ হয়। কারণ, ওই ব্যক্তি একজন অপরিচিত মেয়ের ছবি পাঠিয়ে সিনেমার অভিনেত্রী বাছাইয়ের বিষয়ে তার পরামর্শ চান। রিমা বলেন, 'আমার সন্দেহ হলো তখনই। এমন একজন পরিচালক কেন আমার কাছে অভিনেত্রী নির্বাচনের পরামর্শ চাইবেন?'

বিষয়টি নিশ্চিত হতে বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন টুম্পা জানান, যে নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেটি তার নয়। এরপর সামাজিক মাধ্যমে সবাইকে সতর্ক করে রিমা জানান, এটি প্রতারণার ঘটনা। এভাবে পরিচিত ব্যক্তিদের নাম ব্যবহার করে মিডিয়ার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে প্রতারকরা।

বিষয়টি নজরে আসে রেদওয়ান রনির। রিমার প্রকাশ করা ভিডিওটি শেয়ার করে নিজের ফেসবুক পোস্টে প্রতারণার বিষয়ে সতর্ক করেন এই প্রযোজক ও নির্মাতা।

রেদওয়ান রনি লেখেন, 'বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে যোগাযোগ করা হচ্ছে। এর আগেও এমন দুইজন প্রতারককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।'

সঙ্গে নিজের ব্যক্তিগত নম্বরটি যুক্ত করে দেন রনি। উল্লেখ করেন, 'সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি শুধুমাত্র এই নম্বরটি ব্যবহার করি: +88017**65**85 অপরিচিত কেউ আমার পরিচয়ে যোগাযোগ করলে অনুগ্রহ করে নম্বরটির সিরিজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই আমার ভেরিফায়েড সামাজিক মাধ্যমের প্রোফাইল ছাড়া যোগাযোগ না করার অনুরোধ রইল।'

পাশাপাশি নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যমের প্রোফাইলের লিংকও দিয়েছেন তিনি। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে বুলবুল টুম্পার কোনো বক্তব্য বা পোস্ট দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

1

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

2

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

3

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

4

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

5

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

6

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

7

আইওটি কী ও কীভাবে কাজ করে

8

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

9

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

10

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

11

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

12

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

13

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

14

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

15

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

16

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

17

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

18

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

19

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

20