Deleted
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

২১ ছক্কায় জ্যাকবসের ডাবল সেঞ্চুরি, নিউজিল্যান্ডের রেকর্ড

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার বেভন জ্যাকবস। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১৩৬ রান করার দিন দশকেকের ব্যবধানে তিনি এবার ঘরোয়া ৫০ ওভারের ফোর্ড ট্রফিতে ঝড় তুলেছেন। ১৩৭ বলে অপরাজিত ২০২ রান করার পথে ২১টি ছক্কা হাঁকিয়েছেন জ্যাকবস।

ইডেন পার্কে চার নম্বরে ব্যাট করতে নেমে ওটাগোর বোলারদের রীতিমতো শাসন করেছেন এই কিউই ব্যাটার। নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। তার ইনিংসে ছিল অবিশ্বাস্য ২১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিউজিল্যান্ডের কোনো ব্যাটারের এক ইনিংসে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

বিশ্বরেকর্ড ছুঁতে অবশ্য আর মাত্র দুটি ছক্কা দরকার ছিল জ্যাকবসের। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ডটি অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের দখলে। ২০১৮ সালে সিডনিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রান করার পথে তিনি ওই রেকর্ড গড়েছিলেন।

নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন জ্যাকবস। এর আগে এই কীর্তি গড়েছিলেন জেমি হাও (২০১২), মার্টিন গাপটিল (২০১৫) ও চ্যাড বোয়েস (২০২৪)। এখন পর্যন্ত সব ধরনের লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে এটি ছিল জ্যাকবসের মাত্র ৩৩তম ম্যাচ। তবে ২০২৪ সালের শেষদিকে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এখনও ওয়ানডে কিংবা টেস্টে তার অভিষেক হয়নি।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম জ্যাকবসের। তার বয়স যখন তিন বছরের কাছাকাছি, তখন পরিবারের সঙ্গে তিনি নিউজিল্যান্ডে পাড়ি জমান। ২০২৩-২৪ মৌসুমের সুপার স্ম্যাশে নিজেকে নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন এই ব্যাটার। ক্যান্টারবুরি কিংসের হয়ে ফিনিশারের ভূমিকায় খেলেছিলেন তিনি। ৬ ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইকরেটে করেন ১৩৪ রান। টুর্নামেন্টে অন্তত ৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে তার চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল শুধু ডগ ব্রেসওয়েলের (২০২.০২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

1

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

2

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

3

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

4

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

5

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

6

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

7

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

8

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

9

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

10

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

11

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

12

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

15

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

16

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

19

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

20