Deleted
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেড, ইন্টার ও নাপোলির হার, ভাইকিংয়ের সাথে ড্র বায়ার্নের

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে বড় অঘটন ঘটেছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও নাপোলি হেরেছে। অন্যদিকে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের সাথে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

স্পেনে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরুর ৪৭ সেকেন্ডেই পাবলো বারিওসের গোলে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে লেনি ইয়োরো লাল কার্ড দেখলে ১০ জনের ইউনাইটেডের বিপক্ষে ব্যবধান বাড়ান আদেমোলা লুকম্যান। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ে ছন্দে ফিরেছে আতলেতিকো। অন্যদিকে সাবাহর বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর পরের পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে ইউনাইটেড।

নরওয়ের ক্লাব ভাইকিংয়ের মাঠে শুরুতে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম মিনিটেই কর্নার থেকে হেডে গোল করেন স্তেনসনেস, ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানসেন। বিরতির পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন ব্যবধান কমান, পরের তিন মিনিটের মধ্যেই কিমিখের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান। ৭১ মিনিটে লুইস দিয়াজের গোলে ৩-২ এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ৭৪ মিনিটে মাইকেল ওলিসে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। ৯০ মিনিটে হাউগেনের হেডে সমতায় ফেরে ভাইকিং।

আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে লিলকে। ৬৪ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬৭ মিনিটে বদলি নামা সাকার পাস থেকে এজে ব্যবধান দ্বিগুণ করেন, ৭১ মিনিটে ওডেগার্ড ও হাভার্টজের সঙ্গে আক্রমণে নিজেই গোল করেন সাকা। টানা দ্বিতীয় জয় পেল আর্সেনাল, লিল পয়েন্টশূন্য।

সান সিরোয় ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগা। ৩০ মিনিটে ত্রেসোল্ডির পেনাল্টিতে এগিয়ে যায় ব্রুগা, ৪৪ মিনিটে লাওতারো মার্তিনেজ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ৬৩ ও ৭৪ মিনিটে ত্রেসোল্ডি হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮১ মিনিটে মার্তিনেজ ব্যবধান কমান, ৮৭ মিনিটে ভেরমান্টে আবার এগিয়ে যায় ব্রুগা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বোনির গোলে শেষ রক্ষা হয়নি ইন্টারের।

ঘরের মাঠে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ভিয়ারিয়াল। প্রথম ১০ মিনিটের মধ্যেই আমির রাহমানির গোলে পিছিয়ে পড়ে ভিয়ারিয়াল। ২৩ মিনিটে মিকাউতাদজে সমতা ফেরান, তিন মিনিট পর মউরিনোর শটে এগিয়ে যায়। ৮৬ মিনিটে ওলুয়াসেই জয় নিশ্চিত করেন। চ্যাম্পিয়নস লিগে ১৩ ম্যাচ জয়হীন থাকার পর প্রথম জয় পেল ভিয়ারিয়াল। প্রথম দুই ম্যাচেই হেরে নাপোলি পয়েন্ট তালিকার নিচে। পরের ম্যাচে ভিয়ারিয়াল লিভারপুলের মাঠে খেলবে, নাপোলি খেলবে বোদো/গ্লিমটের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

1

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

2

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

3

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

4

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

7

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

8

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

9

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

10

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

11

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

12

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

13

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

14

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

15

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

16

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

17

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

18

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

19

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

20