Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যানইউতে আরও সময় পাচ্ছেন ক্যারিক, বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মাইকেল ক্যারিকের বরখাস্তের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। গত ২৫ অক্টোবর বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পর ক্যারিকের চাকরি ঝুঁকিতে পড়লেও তাকে আরও সময় দেওয়া হয়েছিল। এরপর আরও তিন ম্যাচে একটি জয়, একটি ড্র ও একটি হারে মিশ্র ফলাফল পেয়েছে দল।

অনেকের আশঙ্কা ছিল, আগামী ২২ নভেম্বর প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ক্যারিককে ডাগআউটে দেখা যাবে না। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিক পরিবর্তনের বদলে আন্তর্জাতিক বিরতিকে পুরো মৌসুমের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সময় হিসেবে বেছে নিয়েছে। এই বিশ্লেষণের পরই কোচের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানইউ। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয়ভাবে দুইবার পিছিয়ে পড়েও ৪-৪ গোলে ড্র করেছে তারা। তবে এই ড্রয়ের পরও দলটি টেবিলের ১৮তম স্থানে রয়েছে। ৪০ বছরের মধ্যে এই পর্যায়ে এসে রেড ডেভিলদের সবচেয়ে বাজে অবস্থা এটি।

ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে জোড়া গোল করে পয়েন্ট উদ্ধারের পর সোমবার ক্যারিক ও তার খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান কোচ তার ব্যাকরুম স্টাফদের নিয়ে ক্যারিংটনে ফিরবেন। প্রথম দলের অধিকাংশ খেলোয়াড় এখন নিজ নিজ দেশের হয়ে ম্যাচ খেলতে চলে গেছেন। এই সুযোগে কর্তৃপক্ষ দলের পারফরম্যান্সের পুনর্মূল্যায়ন করতে চায়।

১০ লিগ ম্যাচে ম্যানইউ মাত্র একটি জিতেছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, তিনটি মৌলিক কারণে ক্লাবটি ক্যারিককে ছাড়তে দ্বিধায় ভুগছে। প্রথমত, সমর্থকদের কাছ থেকে তাকে বহিষ্কারের কোনো দাবি এখনও আসেনি। আভ্যন্তরীণ সূত্রও জানিয়েছে, ড্রেসিংরুমেও আস্থা হারাননি ক্যারিক। এক সপ্তাহের মধ্যে দুটি ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর কারণে খেলোয়াড়দের মনোবল বাড়াতে তিনি যথার্থভাবে কাজ করছেন বলে মনে করা হচ্ছে। বোর্ড বুঝতে পারছে, ক্যারিকের মতাদর্শে এখনও অঙ্গীকারবদ্ধ খেলোয়াড়রা।

এছাড়া ম্যানইউর সিদ্ধান্তপ্রণেতারা এখনও নিশ্চিত হতে পারছেন না টেকনিক্যাল জায়গায় পরিবর্তন আনলেই ক্লাবের দুর্দশা কেটে যাবে কি না। এমনটা মনে করলে তারা আরও আগেই ক্যারিককে অব্যাহতি দিত এবং সম্ভাব্য প্রার্থীর তালিকায় থাকা জুলিয়ান নাগলসম্যান ও এডি হাওয়েকে আনতে পারতো। জানা গেছে, বর্তমানে এই দুজনই বেকার এবং কোনো জায়গা খালি হলে তারা কথা বলতে রাজি আছেন।

ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণ ছাড়াও ইউনাইটেডের প্রধান চ্যালেঞ্জ দুর্বল রক্ষণভাগকে শক্তিশালী করা। চলতি আসরে তারা ১৯ গোল খেয়েছে, যা ক্রিস্টাল প্যালেস ও ইপসউইচের পরেই সর্বোচ্চ। এই মৌসুমে তারা কেবল একটি ম্যাচে ক্লিন শিট ধরে রেখেছিল, চ্যাম্পিয়নস লিগে সাবাহ এফকে-র বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

1

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

2

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

3

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

4

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

5

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

6

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

7

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

8

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

9

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

12

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

13

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

14

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

15

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

19

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

20