Deleted
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও সম্প্রতি গুঞ্জন উঠেছে, শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফিরছেন লিওনেল মেসি। এমনকি এমএলএস ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই তিনি ক্লাব পরিবর্তন করতে পারেন বলে আলোচনা চলছে। তবে এ গুঞ্জন নিয়ে মেসির পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

এদিকে মেসির আর্জেন্টিনায় ফেরা নিয়ে আসল খবর কী, তা নিয়ে আলোচনা চলছে। ৩৯ বছর বয়সী এই তারকার মায়ামিকে দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে বলে জানা গেছে। স্পোর্টের তথ্য অনুযায়ী, এত তাড়াতাড়ি ক্লাব পরিবর্তনের কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের।

আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন উঠলেও মেসি ফ্লোরিডা ক্লাবের চুক্তির প্রতি দায়বদ্ধ থাকছেন। দলবদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, মেসি আগামী কয়েক মাসের মধ্যে কিংবা কয়েক বছরের মধ্যে বর্তমান ক্লাব ছাড়ার কথা বিবেচনা একদমই করছেন না।

নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার গুঞ্জন নিয়ে রোমানো বলেছেন, ‘আর্জেন্টিনায় নিজের প্রথম ক্লাবে ফেরার গুঞ্জন সম্প্রতি ছড়াচ্ছে, কিন্তু ইন্টার মায়ামিতে খুশি মেসি।’ তিনি জানান, মেসি তার পরিবারকে নিয়ে আমেরিকায় থিতু হয়েছেন এবং বেশ সুখেশান্তিতে দিন কাটাচ্ছেন। অন্য কোনো ক্লাবের সঙ্গে তার কথা হয়নি।

তবে ২০২৮ সালের পর মায়ামির সঙ্গে নতুন চুক্তি হবে কি না, তা নিশ্চিত করতে পারেননি রোমানো। তার মতে, সেটি নির্ভর করছে মেসির শারীরিক অবস্থার ওপর।

মেসির জন্মস্থান রোজারিওর এক স্থানীয় সাংবাদিক গঞ্জালো কালভিজিওনির তথ্য অনুযায়ী, ওল্ডবয়েজে ফেরার এত কাছাকাছি কখনও আসেননি। এস্তাদিও ৩ পর কাদেজা ৩ রোজারিও-কে তিনি বলেন, ‘মেসির নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার বর্তমান সম্ভাবনা আগে কখনও তৈরি হয়নি। ২০২৭ সালের জানুয়ারিতে তার সঙ্গে চুক্তির আশা করছে ক্লাব।’

সম্প্রতি মেসি তার নামে একটি টুর্নামেন্ট চালু করেছেন, যেখান থেকে তুলে আনা হবে তরুণ প্রতিভাবানদের। মাঠের বাইরেও নিজের অবস্থান বেশ ভালোভাবে তৈরি করছেন ২০২২ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

1

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

2

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

3

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

4

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

5

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

6

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

7

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

8

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

9

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

10

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

11

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

12

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

15

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

16

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

17

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

18

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

19

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

20