Deleted
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাতা পেতে ভোগান্তি, ৭ কিলোমিটার ছুটে শয্যাশায়ী গ্রাহককে সেবা দিলেন নগদ কর্মী

চট্টগ্রামে এক বছর ধরে বিছানায় শয্যাশায়ী প্যারালাইসিসে আক্রান্ত চিনু রানী দাশ সরকারের প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছিলেন না। অ্যাকাউন্টের পরিচয় সংক্রান্ত জটিলতায় তার ভাতা আটকে ছিল। খবর পেয়ে ৭ কিলোমিটার দূরে চিনু রানীর বাসায় গিয়ে সমস্যার সমাধান করে দিলেন চট্টগ্রামের জাকির হোসেন রোড নগদ সেবা পয়েন্টের উদ্যোক্তা আলিমুর রহমান।

ঘটনার সূত্রপাত জাকির হোসেন রোড নগদ সেবা পয়েন্টে। সেখানে চিনু রানী দাশের মেয়ে শিল্পী রানী তার মায়ের নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে আসেন। কথা প্রসঙ্গে আলিমুর রহমান জানতে পারেন, চিনু রানী ২০০৭ সাল থেকে পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী। সেবা পয়েন্টে এসে অ্যাকাউন্ট সচল করার অবস্থা তার নেই।

চিনু রানী দাশের নগদ অ্যাকাউন্ট করা হয়েছিল তার মেয়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে। কিন্তু পরে দেখা যায় তার মোবাইল সিমটির নিবন্ধন তার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে। অথচ প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম অনুযায়ী, সিম ও অ্যাকাউন্ট উভয়ই একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। এমন অমিলের কারণে তার প্রাপ্য প্রতিবন্ধী ভাতার টাকা আটকে ছিল।

সমস্যা জানার পর আলিমুর রহমান অফিসের দৈনন্দিন কাজ শেষ করে চলে যান চট্টগ্রামের শিব মন্দির সংলগ্ন বাইন্যা পাড়া এলাকায় চিনু রানী দাশের ঠিকানায়। সেবা পয়েন্ট থেকে ওই এলাকার দূরত্ব ৭ কিলোমিটার।

গ্রাহকের ঘরে পৌঁছে প্রয়োজনীয় তথ্য যাচাই করেন তিনি। এরপর সিম ও অ্যাকাউন্টের তথ্যের অমিল দূর করতে কেওয়াইসি পুনঃ জমা এবং পিন রিসেটসহ যাবতীয় কাজ শেষ করে অ্যাকাউন্টটি পুরোপুরি সচল করে দেন। একই সঙ্গে ভাতা তোলার পরবর্তী প্রক্রিয়াগুলোও বুঝিয়ে দেন পরিবারের সদস্যদের।

দীর্ঘ এক বছরের অনিশ্চয়তা ও ভোগান্তি দূর হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন চিনু রানী দাশ ও তার পরিবার। দোরগোড়ায় এমন অপ্রত্যাশিত সেবা পেয়ে চিনু রানী বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকায় সেবা পয়েন্টে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। এক বছর ভাতা বন্ধ থাকায় খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু নগদের ভাইটি নিজে বাড়িতে এসে সব ঠিক করে দিয়েছেন। আমাদের জন্য উনি এত কষ্ট করবেন, তা ভাবতেই পারিনি। ওনার আন্তরিকতায় আমরা ভীষণ কৃতজ্ঞ। নগদ ও ওই ভাইয়ের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ ও শুভকামনা রইল।

একজন অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম গ্রাহকের কাছে গিয়ে সেবা দিতে পেরে খুব ভালো লেগেছে বলে জানান আলিমুর রহমান। তিনি বলেন, আমার কাছে গ্রাহকসেবা কেবল নির্ধারিত জায়গায় বসে সেবা দেওয়া নয়, বরং গ্রাহকের কষ্ট ও সীমাবদ্ধতা বুঝে তাদের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রাহকের বাড়ি গিয়ে সেবা দিতে পারাটা শুধু পেশাগত দায়িত্ব নয়, একটি দারুণ মানবিক অভিজ্ঞতাও বটে। আমি চাই আমাদের কাজের মধ্য দিয়ে গ্রাহকরা সবসময় এটা অনুভব করুক যে, নগদ তাদের প্রতিটি প্রয়োজনে সবসময় পাশে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

1

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

2

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

5

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

6

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

7

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

8

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

9

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

10

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

11

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

12

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

13

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

14

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

15

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

16

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

17

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

18

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

19

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

20