Deleted
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় জাবির ১০ জন

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক। একই মূল্যায়নে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে।

তালিকায় স্থান পাওয়া জাবির গবেষকেরা হলেন- অধ্যাপক এ এ মামুন (২৪১), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১৮৯০), এম শামীম কায়সার (৫৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮৫১০) এবং আবু বকর সিদ্দিক (৮৭৫৫)।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পরিসরে গবেষকদের গবেষণার প্রভাব ও অবদান মূল্যায়নে এ তালিকা ব্যবহার করা হয়।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম। তিনি বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া তাদের নিরলস গবেষণা ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে। তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতেও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বয়ে আনবেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের এ তালিকায় বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। গবেষকের সংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে ৪৫তম অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

3

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

4

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

5

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

6

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

11

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

12

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

13

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

14

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

15

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

18

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

19

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

20