Deleted
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নামাজে গলা খাঁকারি বা কাশি দিলে নামাজ ভেঙে যায় কি?

নামাজ মুমিনের সবচেয়ে বড় ইবাদত। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক প্রতিটি মুসলমানের ওপর নামাজ ফরজ। প্রতি ওয়াক্ত নামাজ মুমিনের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। যেকোনো জায়গায় গেলেও নামাজ কখনো ছেড়ে দেওয়া যায় না; সময়মতো প্রত্যেক মুমিনকে নামাজ আদায় করতে হয়।

নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ও বন্দেগি, তাই নামাজে কিছু কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হয়; না হলে নামাজ ভেঙে যায়। এ প্রসঙ্গে গলা খাঁকারি এবং কাশি দেওয়ার কারণে নামাজ ভেঙে যায় কি না, তা নিয়ে আলোচনা করা হলো।

নামাজে গলা খাঁকারি দেওয়ার বিধান কী? কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেয় তবে তার বিধান কী? আর কেউ অনিচ্ছাকৃতভাবে দিলে তার বিধান কী? কেউ যদি অভ্যাসের কারণে দেয় (সে চেষ্টা করেও অভ্যাস ছাড়তে পারছে না) বা গলার সমস্যার কারণে দেয় তবে কী হবে? কাশি দেওয়ার কী হুকুম? কোন অবস্থায় জায়েজ, কোন অবস্থায় নাজায়েজ?—এসব প্রশ্নের উত্তরে ইসলামী চিন্তাবিদদের মতামত হলো—

১. নামাজের মধ্যে গলায় কফ জমার কারণে বা এ ধরনের কোনো অপারগতার কারণে যদি গলা খাঁকারি দেওয়া হয়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে কোনো কারণ ছাড়া এমন করলে মাকরূহ হবে।

২. নামাজে কাশি চলে এলে নামাজের কোনো ক্ষতি হয় না। তবে প্রয়োজনের থেকে বেশি কাশি দেওয়া যাবে না। কেননা বিনা প্রয়োজনে কাশি দিলে কখনো নামাজ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

1

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

2

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

3

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

4

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

5

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

6

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

7

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

8

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

9

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

10

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

11

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

12

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

13

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

14

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

15

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

16

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

17

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

18

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

19

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

20