Deleted
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে অধিদপ্তরের আওতাধীন সব অঞ্চলের জেলা ও উপজেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া পদক্ষেপের তথ্য নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে রাতে পড়াশোনায় আরও মনোযোগী হয়, সে জন্যও সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশনা রয়েছে।

মাউশি জানিয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী ধরনের উদ্যোগ নিয়েছে, তা অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এতে মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন, প্রচারসামগ্রী বিতরণ, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, সভা-সেমিনার আয়োজন, সচেতনতামূলক প্রচার এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলের জেলা ও উপজেলাভিত্তিক তথ্য একত্র করে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদনটি director.mew@gmail.com ঠিকানায় ই-মেইল করে পাঠাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

1

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

2

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

3

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

4

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

5

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

6

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

9

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

10

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

11

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

12

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

13

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

14

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

15

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

16

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

17

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

18

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

19

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

20