Deleted
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ, কমেছে জিপিএ-৫

যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৫৫ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ কম। একই সঙ্গে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার খুলনা বিভাগের ১০টি জেলার ৫৭০টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন। গত বছর পাসের হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৫ হাজার ৯৯৫ জন। ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ করায় এমন ফল হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে বিষয়টিকে ফল বিপর্যয় বলতে নারাজ বোর্ডের কর্মকর্তারা।

যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল মতিন সাংবাদিকদের বলেন, ‘এটি ফলাফল বিপর্যয় নয়; এটি সঠিক মূল্যায়নের প্রতিফলন। আমরা শিক্ষার গুণগত মান বা কোয়ালিটি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছি।’

ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে যশোরের ঝিকরগাছা উপজেলার আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, এখন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না আসার একধরনের অসুস্থ প্রবণতা আছে। এটা ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী পরীক্ষার ও বোর্ডের পরীক্ষার মধ্যে প্রায় তিন মাস সময় থাকে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের তেমন সম্পর্ক থাকে না। যে কারণে তাঁদের লেখাপড়ায় ঢিলেমি চলে আসে। নির্বাচনী পরীক্ষা ও বোর্ড পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান কমাতে পারলে ভবিষ্যতে বিপর্যয় এড়ানো যেতে পারে।

যশোর সদর উপজেলা আল হেরা ডিগ্রি কলেজ থেকে এবার ৪১৮ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের অর্ধেকের বেশি অকৃতকার্য হয়েছেন। কেউ জিপিএ-৫ পাননি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইংরেজি ও আইসিটি বিষয়ে নম্বর কম পাওয়ায় বেশির ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তিনি বলেন, কলেজটি মফস্‌সলে হওয়ায় জিপিএ-৫ পাওয়ার মতো শিক্ষার্থী ভর্তি হন না বললেই চলে। গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়ায় তাঁরা এটিকে ফল বিপর্যয় বলতে চান না।

এদিকে যশোর বোর্ডে এবার শতভাগ পাস করা ও শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। চলতি বছর তিনটি প্রতিষ্ঠানের সবাই পাস করেছেন। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল পাঁচটি। অন্যদিকে কেউ পাস করতে পারেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০টি।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অকৃতকার্য পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃপরীক্ষা গ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ফল পুনর্নিরীক্ষার জন্য প্রার্থীরা আগামীকাল রোববার থেকে পরবর্তী সাত দিনের মধ্যে আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

1

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

2

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

3

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

4

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

5

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

6

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

7

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

8

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

9

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

12

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

15

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

16

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

17

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

18

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

19

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

20