Deleted
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূজায় তিন সিনেমা মুক্তি পেলেও দর্শক টানতে হিমশিম

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা ‘চিরকুট’, ‘কাট–পিস’ ও ‘স্নেহের বন্ধন’। পূজায় একসঙ্গে তিনটি দেশীয় সিনেমা মুক্তি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে দর্শক টানার ক্ষেত্রে ছবিগুলো কতটা সফল হচ্ছে, সেই প্রশ্নও সামনে এসেছে।

নিয়মিত প্রেক্ষাগৃহে সিনেমা দেখেন ষাটোর্ধ্ব আরিফুর নাহার। নতুন সিনেমা মুক্তি পেলে বন্ধুদের সঙ্গে প্রেক্ষাগৃহে যাওয়ার চেষ্টা করেন। তিন বন্ধুর সঙ্গে ঢাকার পান্থপথের স্টার সিনেপ্লেক্সে হলিউডের ‘স্ট্রিট ফাইটার’ দেখতে গিয়েছিলেন রোববার। সেখানে বাংলাদেশি সিনেমা ‘চিরকুট’ চলছে দেখে শেষ পর্যন্ত সেটিই দেখেছেন। তবে সিনেমাটি দেখে মন ভরেনি। আরিফুর নাহার বলেন, ‘ছবি দেখি, কিন্তু মন তো ভরে না। সিনেমা মুক্তির আগে প্রচারণা খুব জরুরি। এ জন্য পরিকল্পনা থাকা উচিত।’

রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সের ব্র্যান্ডিং ও ডিজিটাল বিভাগের দায়িত্বে থাকা মেহেদী হাসান জানান, তাঁরা ‘চিরকুট’ ও ‘কাট–পিস’ প্রদর্শন করছিলেন। মুক্তির তৃতীয় দিনে ‘কাট–পিস’ সরিয়ে নিতে হয়েছে। অন্যদিকে ‘চিরকুট’-এর দর্শক উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। মেহেদী বলেন, ‘প্রতিদিন ৩০ থেকে ৪০ শতাংশ দর্শক থাকছেন। আশা করছি, আগামী শুক্রবার তা বেড়ে ৭০ শতাংশে যেতে পারে। রাজশাহী অঞ্চলের গল্প হওয়ায় এখানকার মানুষের মধ্যে আলাদা আবেগ কাজ করছে। তবে ছবিটির প্রচারণা আরও বেশি দরকার ছিল। পরিচিত অনেক মুখ থাকলেও তাঁদের দিয়ে পোস্টার করা হয়নি।’

ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে অবশ্য চিত্রটি ভিন্ন। প্রেক্ষাগৃহটির প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক মঙ্গলবার দুপুরে জানান, ‘স্নেহের বন্ধন’ ও ‘কাট–পিস’ দেখতে দর্শক উপস্থিতি খুবই কম। মোট আসনসংখ্যার ১০ শতাংশও পূরণ হচ্ছে না। মুক্তির পর দিন যত যাচ্ছে, দর্শক উপস্থিতি তত কমছে।

ঢাকার উত্তরার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় হাসানও নিয়মিত সিনেমা দেখেন। হলিউড ও কোরীয় সিনেমার পাশাপাশি বাংলাদেশের ছবিও দেখেন। দুই বন্ধু সোমবার সেন্টার পয়েন্টে ‘চিরকুট’ দেখেছেন। তন্ময় বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, কয়েকবার বেড়াতেও গেছি। ফেসবুকে “রাজশাহীর গল্প এবার বড় পর্দায়” প্রচারণাটি দেখে সিনেমাটি দেখার সিদ্ধান্ত নিই। তুলনা করতে চাই না, তবে ছবিটিতে ভালো হওয়ার মতো অনেক কিছুই ছিল। আমার মনে হয়েছে, দেখা যেতে পারে।’

ঢাকার শ্যামলী সিনেমা হলের ব্যবস্থাপক আহসান উল্লাহ জানান, সেখানে ‘কাট–পিস’-এর প্রতিদিন চারটি প্রদর্শনী চলছে। ৩১৬ আসনের প্রেক্ষাগৃহটিতে প্রতিটি প্রদর্শনীতে এখন পর্যন্ত ছবিটির ১০টির বেশি টিকিট বিক্রি হয়নি। মঙ্গলবার দুপুরে তিনি বলেন, ‘হাতে সিনেমা নেই বলে চালাতে হচ্ছে। ভালো সিনেমার দর্শক আছেন। যাঁরা সিনেমা বানান, তাঁদেরও দর্শকের রুচি ও চাহিদা বুঝতে হবে।’

পূজায় তিনটি সিনেমা মুক্তি পাওয়াকে ইতিবাচক মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, ‘সারা বছর ভালো মানের সিনেমা তৈরি হলে দর্শক এমনিতেই হলে আসবে। পূজায় সিনেমা মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু সেভাবে কোনো প্রচারণা চোখে পড়েনি। কনটেন্টের দিকেও মন দিতে হবে। তা ছাড়া এ ধরনের উৎসবে বড় তারকার সিনেমা মুক্তি পেলে অন্যদের সিনেমা নিয়েও একটা আগ্রহ তৈরি হয়, এই বিষয়টিও কাজ করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

1

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

2

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

3

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

4

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

5

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

6

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

7

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

8

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

9

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

10

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

11

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

12

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

13

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

14

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

15

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

16

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

17

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

18

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

19

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

20