Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাম-নিউমোনিয়ার জটিলতায় শিশুরা, ঢাকার শিশু হাসপাতালে চাপ

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে শিশুরা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসছে। এসব শিশুর বেশিরভাগই অপুষ্টিতে ভুগছে এবং তাদের অনেককে সার্বক্ষণিক অক্সিজেন ও আইসিইউ সেবা দিতে হচ্ছে।

যশোরের ঝিকরগাছা থেকে ২ মাস ২৭ দিনের নবজাতক আয়মান সাদিককে নিয়ে ঢাকায় এসেছেন মা সানজিদা খাতুন। নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল টানা ১৬ দিন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং হামের পর নিউমোনিয়ার জটিলতা আরও বাড়ে। নিরুপায় হয়ে সংকটাপন্ন আয়মানকে নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসেন মা। এখানে চিকিৎসার পর অবস্থা কিছুটা ভালো হলেও শিশুটির কাশি ও শ্বাসকষ্ট এখনো পুরোপুরি কাটেনি।

শুধু আয়মান নয়, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুদের গল্পটাও একই রকম। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা এলাকা থেকে দুই বছরের মেয়ে হামিদাকে নিয়ে ঢাকায় এসেছেন মা নুরজাহান বেগম। তিনি জানান, টানা ১৫ থেকে ২০ দিন ধরে মেয়ের জ্বর ও ফুসকুড়ি ছিল, একপর্যায়ে রক্ত পরীক্ষায় ম্যালেরিয়াও ধরা পড়ে। কিন্তু পরে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিয়ে ঢাকায় ছোটেন। নুরজাহানের অভিযোগ, এমন সংকটাপন্ন অবস্থায় এসেও হাসপাতালে শুরুতে কাঙ্ক্ষিত অক্সিজেন পেতে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে। একই জেলার কোম্পানীগঞ্জ থেকে আসা সাত মাসের রাইজানের ক্ষেত্রেও নিউমোনিয়ার পর হাম শনাক্ত হয়; টানা সাত দিন আইসিইউতে থেকেও তার শ্বাসকষ্ট পুরোপুরি কাটেনি।

দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে এভাবেই জটিল ও সংকটাপন্ন অবস্থায় হামে আক্রান্ত শিশুদের রাজধানীর শিশু হাসপাতালে আনা হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, এই শিশুদের ক্ষেত্রে দুটি বড় সংকট তৈরি হয়েছে। প্রথমত, রোগটি মারাত্মক পর্যায়ে যাওয়ার কারণ কী এবং দ্বিতীয়ত, হাসপাতালে আসার পর তারা কী ধরনের চিকিৎসাসেবা পাচ্ছে।

শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মো. জিয়াউল ইসলাম জানান, মূল সমস্যা তৈরি হচ্ছে চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায়। প্রত্যন্ত অঞ্চলে হাম সঠিকভাবে শনাক্ত না হওয়া এবং নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দেওয়ার পরও ফেলে রাখায় অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। তিনি বলেন, হামের সবচেয়ে বড় জটিলতা নিউমোনিয়া। এর সঙ্গে যোগ হয়েছে অপুষ্টি। হাসপাতালে আসা শিশুদের প্রায় ৯০ শতাংশই অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির কারণে তাদের রোগ প্রতিরোধক্ষমতা একেবারেই ভেঙে পড়ে, যা তাদের জীবন সংকটাপন্ন করে তুলছে।

হাসপাতালের মেডিক্যাল অফিসার মার্জিয়া আফরোজের ভাষ্য, নবজাতক থেকে দুই বছর বয়সী শিশুরা হামে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকা পায়নি, তাদের ঝুঁকি মারাত্মক। হামের সঙ্গে ডায়রিয়া, বমি, খিঁচুনি কিংবা নিউমোনিয়া দেখা দিলে সাধারণ অক্সিজেনে শ্বাসকষ্ট সামাল দেওয়া যায় না। তখন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এমনকি ভেন্টিলেশন ছাড়া রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার শিশু এখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে অন্তত ৯৭ থেকে ৯৮টি শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯৭টি শিশু চিকিৎসাধীন, যার মধ্যে সোমবারই নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন।

আক্রান্ত শিশুদের বেশির ভাগেরই প্রয়োজন হচ্ছে সার্বক্ষণিক অক্সিজেন ও আইসিইউ সেবা। কিন্তু হাসপাতালটিতে মোট শয্যা ৭০০টি হলেও আইসিইউ শয্যা মাত্র ১৪টি। ফলে জটিল রোগীদের আইসিইউ নিশ্চিত করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সেবাদানকারী জনবলের সংকট। ডা. মার্জিয়া আফরোজ বলেন, ‘যে পরিমাণ জটিল রোগী আসছে, সেই অনুপাতে মাথাপিছু চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল অনেক কম।’

তবে হাসপাতালটির পরিচালক অধ্যাপক মির্জা মো. জিয়াউল ইসলাম দাবি করেন, চিকিৎসকসংকট থাকলেও তাঁরা সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। হাসপাতালে বর্তমানে প্রায় ৩০০ চিকিৎসক কর্মরত আছেন এবং সেবা আরও গতিশীল করতে আগামী মাসের মধ্যেই নতুন করে আরও ৫০ জন চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, শিশুরা যেন জটিল অবস্থায় না পৌঁছায়, সে জন্য নির্ধারিত সময়ে নিয়মিত টিকা নিশ্চিত করাই প্রধান উপায়। শিশুদের জ্বর, সর্দি-কাশি বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে অবহেলা না করে শুরুতেই চিকিৎসকের কাছে যেতে হবে। বিশেষ করে শ্বাসকষ্ট, খিঁচুনি, বারবার বমি বা ডায়রিয়ার মতো কোনো ‘বিপৎসংকেত’ দেখা দেওয়া মাত্রই সময় নষ্ট না করে শিশুকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

1

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

2

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

3

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

4

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

5

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

8

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

9

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

10

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

11

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

14

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

15

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

18

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

19

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

20