Deleted
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়, ব্যাগে ভরে হাসপাতালে বৃদ্ধ

নড়াইল সদর উপজেলায় সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত হয়েছেন গোলাম রব্বানী (৬২) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার দুপুরে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজেই সাপটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

গোলাম রব্বানী বুড়িখালী এলাকার বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি শখের বশে সাপ ধরেন এবং খেলা দেখান।

গোলাম রব্বানী ও তাঁর পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুরে গোলাম রব্বানীর প্রতিবেশী চাচা হান্নান খানের বাড়ির রান্নাঘরে দুটি গোখরা সাপ দেখতে পান বাড়ির লোকজন। পরে সাপ ধরতে রব্বানীকে ডাকা হয়। এর আগেই সেখানে উপস্থিত লোকজন একটি সাপ মেরে ফেলেন। পরে তিনি গিয়ে অন্য সাপটি ধরেন।

এরপর বাড়ির পাশের একটি দোকানে সাপটি নিয়ে উপস্থিত লোকজনকে খেলা দেখান গোলাম রব্বানী। সাপটি ব্যাগে ঢোকানোর সময় তাঁর হাতে কামড় দেয়। এরপর তিনি সাপটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে যান চিকিৎসা নিতে।

হাসপাতালের শয্যায় বসে গোলাম রব্বানী বলেন, ‘ওই সাপটারে ব্যাগে কইরে ধইরে আনিছি। এরপর এক দোকানে আইসে পান-টান খায়ে খেলা দেহাইছি। পরে সাপ ব্যাগে ঢুকোনোর সুমায় আমারে কামড় দেছে। সাপ সাথে করে হাসপাতালে আনিছিলাম, এহেনি সবাই ভয় পাচ্ছে বলে সাপ বাড়ি পাঠায় দিছি।’

সাপে কামড়ানোর আধাঘণ্টার মধ্যে গোলাম রব্বানী হাসপাতালে এসেছিলেন বলে জানান নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন শর্মি। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি তখনো সুস্থই ছিলেন। তারপরও সাপটি যেহেতু বিষধর, তাই অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

1

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

2

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

6

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

9

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

10

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

11

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

12

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

13

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

14

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

15

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

16

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

17

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

18

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

19

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

20