Deleted
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত, আহত হয়ে মৃতের সংখ্যা পাঁচ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আগের এক হামলায় আহত হয়ে পঞ্চম এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চিকিৎসা সূত্র ও গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে বন্দুক হামলা ও বিমান হামলায় অন্তত দুজন নিহত হন। এছাড়া মধ্য গাজার আল-মুসাদ্দার গ্রামে ড্রোন হামলায় তৃতীয়জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

ওয়াফা নিউজ এজেন্সির খবর অনুযায়ী, উত্তর গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে হামলায় চতুর্থ ব্যক্তি নিহত হন। নিহতের নাম হানি হামেদ কাহিল বলে জানানো হয়েছে। এই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা তিনটি হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ওয়াফা জানিয়েছে, রোববার আল-মাওয়াসিতে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি হামলায় আহত হওয়া পঞ্চম ব্যক্তি ইউসুফ আবু ইউনিসও মারা গেছেন। তার মৃত্যুর ফলে সোমবার নিহতের সংখ্যা পাঁচে দাঁড়ায়। এর আগে রোববারের হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

এদিকে গাজা সিটির জেতুন এলাকায় সোমবার একটি কমিউনিটি কিচেনের মিনিবাসে হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৫-এ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 'যুদ্ধবিরতি' শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১,৫৯৩ ফিলিস্তিনি নিহত এবং ৫,৭৪৮ জন আহত হয়েছেন। সামগ্রিকভাবে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে ৭৪,৬০৯ ফিলিস্তিনি নিহত এবং ১,৭৫,৮৭২ জন আহত হয়েছেন।

সর্বশেষ এই হামলাগুলো এমন সময়ে ঘটল যখন শীতকাল আসার আগে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গাজায় তথাকথিত শান্তি পরিকল্পনা তদারকির জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক গঠিত বোর্ড অব পিসের উচ্চপ্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ সোমবার ইসরায়েলে পৌঁছেছেন। তিনি তাবু আনার অনুমতি চাওয়া এবং পুনর্গঠন ত্বরান্বিত করার পদক্ষেপের দাবি জানাবেন।

গাজায় মানবিক প্রয়োজনীয়তার মাত্রা এখনো বিশাল। জাতিসংঘের অভিবাসন সংস্থা গত ৯ অক্টোবর জানায়, প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় সহায়তা প্রয়োজন এবং গাজার অর্ধেক তাবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রতিস্থাপন করতে হবে। এতে শীতকাল আসার আগে পরিবারগুলো ঝুঁকির মধ্যে পড়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

1

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

2

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

5

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

6

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

7

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

8

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

9

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

10

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

11

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

12

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

13

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

14

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

15

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

16

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

17

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

18

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

19

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

20