Deleted
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীতিগত দিক থেকে আইসেনকোট ও নেতানিয়াহু সাদৃশ্যপূর্ণ: ট্রাম্প

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধী নেতা গাদি আইসেনকোট এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নীতিগত দিক থেকে ‘খুবই সাদৃশ্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ইয়াশার পার্টির চেয়ারম্যান এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোটের বিরোধী ‘চেঞ্জ’ জোটের প্রধান গাদি আইসেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ।

এই সংবাদ প্রকাশিত হওয়ার পর হোয়াইট হাউসে ইসরায়েল এবং নেতানিয়াহুর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “নীতিগত দিক থেকে তাঁরা খুবই সাদৃশ্যপূর্ণ... [আইজেনকোট] আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি আমাকে পছন্দ করেন, তবে... আসলে কী ঘটছে তা আমি এখনো পুরোপুরি জানি না। এটি নিশ্চিতভাবেই তার এবং বিবি নেতানিয়াহুর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা; দেখা যাক কী হয়।”

গত মাসে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের নির্বাচন হয়েছে। এ নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গাদি আইসেনকোটের নেতৃত্বাধীন চেঞ্জ জোটের মধ্যে। এছাড়া ইসরায়েলের আরব মুসলিমদের দুই দল জয়েন্ট আরব লিস্ট এবং রা’আম পার্টিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে জানা গেছে, লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দল ইয়াশারের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন এবং বাদবাকি ১৯টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে জয়েন্ট আরব লিস্ট এবং ৮টিতে রা’আম পার্টি; অর্থাৎ এককভাবে সরকার গঠনের সুযোগ পায়নি কোনো দল বা জোট।

এমন পরিস্থিতিতে অচলাবস্থা দেখা দেওয়ার উপক্রম হয়েছিল, তবে তার আগেই দুই আরব দল জানিয়েছে যে তারা ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইসেনকোটকে দেখতে চায়।

নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছিলেন। তবে সে সময় এই নিয়ে যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সমালোচনা করেননি আইজেনকোট।

নির্বাচনের প্রচার চালানোর সময় আইজেনকোট নিজেকে নেতানিয়াহু থেকে আলাদা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, বিশেষ করে তার প্রস্তাবিত শাসনপদ্ধতির ক্ষেত্রে। যদিও নীতিগত কোনো মৌলিক পার্থক্যের কথা তিনি স্পষ্টভাবে উল্লেখ করা থেকে বিরত থেকেছেন, তবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর নেতানিয়াহুর বিদায়ী জোট সরকারের—যেটিতে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলো অন্তর্ভুক্ত ছিল—তুলনায় আরও মধ্যপন্থী একটি সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন গাদি আইসেনকোট।

সূত্র: টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

1

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

4

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

5

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

6

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

7

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

8

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

9

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

10

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

11

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

14

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

15

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

16

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

17

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

18

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

19

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

20