Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন সুবিধা

গুগল এআই স্টুডিওর সাহায্যে প্রোগ্রামিং ছাড়াই বিনামূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়। তবে এতদিন তৈরি করা অ্যাপ সরাসরি ফোনে ইনস্টল করতে কম্পিউটারের সঙ্গে ইউএসবি সংযোগ স্থাপন এবং ইউএসবি ডিবাগিং চালু করার মতো কারিগরি ধাপ অনুসরণ করতে হতো। এ সমস্যা সমাধানে গুগল প্লেতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে গুগল এআই স্টুডিওর সাহায্যে তৈরি অ্যাপ গুগল প্লের মাধ্যমে নিজের ফোনে চালু করা যাবে।

গুগলের তথ্যমতে, গুগল এআই স্টুডিওতে তৈরি ব্যক্তিগত অ্যাপ সরাসরি নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে। অ্যাপগুলো গুগল প্লের ব্যক্তিগত সংগ্রহে থাকবে। ফলে সেগুলো সবার জন্য উন্মুক্ত প্লে স্টোরের তালিকা বা অনুসন্ধানের ফলাফলে দেখা যাবে না। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ নির্বাচিত কয়েকটি দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। নতুন এ সুবিধা চালুর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সাধারণ ভাষায় নির্দেশনা লিখেই নিজেদের ব্যবহারের জন্য ব্যক্তিগত অ্যাপ তৈরি করা যাবে। এ জন্য প্রয়োজন হবে শুধু একটি সাধারণ গুগল অ্যাকাউন্ট।

গুগল জানিয়েছে, গুগল এআই স্টুডিওতে অ্যাপ তৈরির জন্য প্রথমে নিজের প্রয়োজন অনুযায়ী নির্দেশনা লিখতে হবে। কী ধরনের অ্যাপ প্রয়োজন এবং সেটিতে কী কী সুবিধা থাকতে হবে, তা সাধারণ ভাষায় জানালেই অ্যাপ তৈরির কাজ শুরু করবে এআই। অ্যাপ তৈরির সময় প্রয়োজনীয় কোনো সুবিধা বাদ পড়লে তা যুক্ত করার পরামর্শও পাওয়া যাবে। তৈরি হয়ে গেলে অ্যাপটি সম্পাদনা করা যাবে। চাইলে আগের অ্যাপ বাদ দিয়ে নতুন করে তৈরির কাজও শুরু করা সম্ভব।

তৈরি করা অ্যাপটি পরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার সুবিধাও চালুর পরিকল্পনা রয়েছে গুগলের। আর কোনো অ্যাপ বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার মতো জনপ্রিয় হয়ে উঠলে সেটিকে পেশাদার ডেভেলপার অ্যাকাউন্টের মাধ্যমে সবার জন্য প্রকাশ করার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে অ্যাপটিকে গুগল প্লের নিরাপত্তা যাচাই ও মানসংক্রান্ত নিয়ম পূরণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

1

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

2

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

3

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

4

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

5

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

6

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

7

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

8

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

9

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

10

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

11

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

12

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

13

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

14

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

15

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

16

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

17

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

18

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20