Deleted
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ, জানালেন ফেসবুকে

জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাসেম বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার নিজেদের ফেসবুক পেজে দেওয়া পৃথক পোস্টে এ তথ্য জানান তারা। প্রায় এক দশকের সম্পর্কের পর পারস্পরিক বোঝাপড়ায় বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দু’জন।

বিবৃতিতে প্রীতম ও শেহতাজ জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য উপলব্ধি করায় আলাদা পথে এগিয়ে যাওয়া দু’জনের জন্যই ভালো হবে বলে মনে করেন তারা।

বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময় থাকবে। জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

প্রায় এক দশক আগে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। ওই গানে শেহতাজ মডেল ছিলেন। কাজের সূত্রে পরিচয় থেকে একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালের ২৮শে অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শেহতাজ ‘শুধু তোমার জন্য’ গানের মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পান। পরে উপস্থাপনা ও অভিনয়েও দেখা গেছে তাকে। অন্যদিকে, প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম গান ও অভিনয়— দুই মাধ্যমেই পরিচিত। দু’জনই তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা বিষয়টি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের আলোচনা করতে চান না বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

1

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

2

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

3

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

6

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

7

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

8

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

9

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

10

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

11

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

12

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

13

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

14

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

15

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

16

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

17

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

18

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20