Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ফয়সালা হয়নি, দ্বিতীয় দফা ১ নভেম্বর

প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকায় এবং কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।

ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপে দেখা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফা ভোটে এ দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভের বরাত দিয়ে বুলগেরিয়ার ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোট কেনাবেচা ও কারচুপির মতো যেসব ঘটনা সাধারণত দেখা যায়, এবার সেগুলো ঘটেনি।

এবার নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কারণ, প্রথম দফায় জয়ী হতে নিবন্ধিত ভোটারদের ৫০ শতাংশের বেশি ভোট দিতে হয় এবং কোনো প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হয়।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ বুলগেরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ২৭ জন প্রার্থী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেজার নামের একটি জনমত জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১৮:০০টা) পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ২২ দশমিক ২ শতাংশ।

ভোটের আগে জ্বালানির ক্রমবর্ধমান দাম, মূল্যস্ফীতি, কৃষ্ণসাগরে হামলা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ছিল নির্বাচনের প্রধান আলোচ্য বিষয়।

বুলগেরিয়া উপকূলের অদূরে জাহাজে একের পর এক ড্রোন হামলার ঘটনা নির্বাচনী প্রচারের সময় সংবাদমাধ্যমের শিরোনামে প্রাধান্য পেয়েছে। প্রধান দুই প্রার্থীই এসব হামলার নিন্দা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

1

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

2

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

5

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

6

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

9

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

10

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

11

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

12

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

13

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

14

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

15

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

16

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

17

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

18

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

19

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

20