Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রদেশে পুলিশি ব্যারিকেড ভেঙে ট্রাকের চাপায় ১৫ পুণ্যার্থী নিহত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের নিচে পিষ্ট হয়ে অন্তত ১৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে শীতলা মাতা মন্দিরের কাছে একটি পুলিশ চেকপোস্ট (তল্লাশি চৌকি) ভেঙে ট্রাকটি পুণ্যার্থীদের ওপর উঠে যায় এবং মন্দিরের গেট ও বাইরের দেয়ালে সজোরে ধাক্কা মারে।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ধানবোঝাই ট্রাকটি একটি খাড়া ঢালে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঢালে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের ওপর দিয়ে চলে যায় এবং মন্দিরের দেয়ালে ধাক্কা মারে।

ধর্মবীর সিং বলেন, ‘নবরাত্রি উপলক্ষে শীতলা মাতা মন্দিরে অনেক পুণ্যার্থী এসেছিলেন। খাড়া ঢালে ধানবোঝাই ট্রাকটিকে থামানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের চাপা দেয়। দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্যও আহত হন, তাঁদের চিকিৎসা চলছে।’

গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান বলেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রুচিকা চৌহান আরও জানান, হাসপাতালে আহত ৩৯ জনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। এখন ২৯ জনের মতো চিকিৎসাধীন আছেন। পাঁচ–ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব করা হচ্ছে।

নবরাত্রি উৎসবের কারণে সংশ্লিষ্ট সড়কে পুলিশের বিশেষ চেকপোস্ট ও ব্যারিকেড থাকার পরও কীভাবে এত বড় ট্রাক ভেতরে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। ট্রাকটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, পরীক্ষা করতে আরটিও (রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস) দল পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার এক প্রত্যক্ষদর্শী ও আহত একজনের ভাই জানান, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি ধানবোঝাই করা ছিল। তিনি বলেন, ‘রাত একটার দিকে আচমকা ট্রাকটি এসে রাস্তার পাশের দোকান ও মানুষের ওপর উঠে যায়। বেশ কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। আমার ভাইও গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো আতঙ্ক বিরাজ করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

1

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

2

আইওটি কী ও কীভাবে কাজ করে

3

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

4

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

5

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

6

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

7

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

8

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

9

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

10

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

13

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

18

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

19

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

20