Deleted
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি এগিয়ে, ফলাফল অনিশ্চিত

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন কেন্দ্র-ডানপন্থী ন্যাশনাল পার্টি ৩১.১৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী কেন্দ্র-বাম লেবার পার্টি পেয়েছে ২৮.৩৫ শতাংশ ভোট। দেশটির নির্বাচন কমিশন শনিবার এই তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, কেন্দ্রপন্থী অপরচুনিটি পার্টি ৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করে সংসদে প্রবেশের যোগ্যতা অর্জন করেছে। শনিবার সকাল ৯টা (গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ৮টা) থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৭টা (গ্রিনিচ মান সময় শনিবার সকাল ৬টা) পর্যন্ত চলে।

নির্বাচন কমিশনের লক্ষ্য হলো শনিবার রাতের মধ্যে ৯৫ শতাংশ ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফল প্রকাশ করা। প্রবাসী নিউজিল্যান্ডবাসীদের ভোটসহ চূড়ান্ত ফলাফল ২৭ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। তবে সরকার গঠনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

নির্বাচনী প্রচারণায় ন্যাশনাল পার্টি রাজস্ব শৃঙ্খলার মাধ্যমে বাজেট উদ্বৃত্তে ফেরানোর এবং জাতীয় পেনশন স্কিম সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে লেবার পার্টি স্বাস্থ্যসেবা ও পরিবহন খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজিল্যান্ডে প্রতি তিন বছর পরপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোট হয়। এখানে ভোটাররা সরাসরি দেশের নেতা নির্বাচন করেন না, বরং স্থানীয় নির্বাচনী এলাকার প্রার্থী এবং একটি রাজনৈতিক দলকে ভোট দেন।

নির্বাচনী এলাকার বিজয়ীরা সাধারণত ১২০ সদস্যের সংসদে একটি আসন পান। এছাড়া জাতীয় দলীয় ভোটের ভিত্তিতে দলের শীর্ষস্থানীয় সদস্যরাও সংসদে আসন পান। সব ভোট হাতে গণনা করা হয়, কোনো যন্ত্র ব্যবহার করা হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

1

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

2

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

3

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

4

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

7

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

8

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

9

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

10

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

11

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

12

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

13

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

14

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20