Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমানের জাতীয় দিবসে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ, শুভেচ্ছাবার্তা প্রদান

ওমান সালতানাতের জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের প্রতি একটি শুভেচ্ছাবার্তা ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির হাতে তুলে দেওয়া হয়।

শুভেচ্ছাবার্তায় জামায়াতের আমির ওমানের সুলতান এবং দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছাবার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং জনশক্তি খাতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশে বসবাসরত ও ওমানে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা বিবেচনায় নিয়ে দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

1

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

2

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

3

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

4

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

5

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

8

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

9

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

10

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

11

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

12

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

13

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

14

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

15

আইওটি কী ও কীভাবে কাজ করে

16

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

17

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

18

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

19

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

20