Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক হামলার পর দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ঘরে বা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দূতাবাসের এক সতর্কবার্তায় সৌদিতে থাকা ভারতীয় নাগরিকদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হতে বলা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনাও মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার কারণে দেশটির বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ ও আবহা বিমানবন্দর লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর পর রিয়াদসহ বিভিন্ন এলাকায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রিয়াদে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়। পরে এর ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

এদিকে ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী জোট জানিয়েছে, তারা হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর মধ্যে দুটি রিয়াদ এবং একটি খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল।

ক্রমবর্ধমান হামলার কারণে সৌদির আকাশপথেও বড় ধরনের প্রভাব পড়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনও রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে।

এমন পরিস্থিতিতে সৌদিতে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ভারতীয় দূতাবাস। বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং নিরাপদ স্থানে অবস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

1

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

2

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

3

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

4

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

5

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

6

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

7

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

8

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

9

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

10

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

11

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

12

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

13

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

14

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

15

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

16

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

17

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

18

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20