Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম কমায় দেশবাসীকে কৃতিত্ব দিলেন মোদি

ভারতে গত ছয় মাসে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ৩২ হাজার রুপি কমেছে। এই মূল্যবান ধাতুর দাম হ্রাসের কৃতিত্ব দেশটির সাধারণ জনগণকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ নভেম্বর) উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের গোমতি নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মোদি বলেন, গত মে মাসে তিনি দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়েছেন দেশবাসী, যার ফলে স্বর্ণের দাম কমেছে। তিনি আরও জানান, এখন অনেকেই তাকে বলছেন যে তার পরামর্শ মেনে চলায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।

ভারতের বাজারে বর্তমানে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ১২ হাজার ৫২৩ রুপিতে। মে মাসে তিনি আহ্বান জানানোর সময় এই দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। অর্থাৎ গত ছয় মাসে ভারতে গ্রামপ্রতি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বাজারে স্বর্ণ ক্রয়-বিক্রয় হয় ভরির হিসাবে। ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণকে এক ভরি ধরা হয়। প্রতি গ্রাম ১৫ হাজার ২৫০ রুপি হিসাবে গত মে মাসে ভারতে এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৭৬ রুপি। বর্তমানে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপি হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৪৬ হাজার ৬৮ রুপিতে; অর্থাৎ গত প্রায় ছয় মাসে ভারতে স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ৩১ হাজার ৮০৮ রুপি।

শনিবারের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম যে, যদি খুব প্রয়োজন না থাকে, তবে অন্তত এক বছর সোনা কিনবেন না।” নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর দেওয়া ‘এক বেলা খাবার ত্যাগ করার’ আহ্বানের সঙ্গে তুলনা করেন তিনি।

মোদি বলেন, “সেদিনও দেশবাসী তার (শাস্ত্রীর) আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র আজও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ যখন সোনা কম কেনার অনুরোধ করলেন, তখন দেশবাসী তা মেনে চলল—ফলে সোনার দাম কমে গেল। আজ মানুষ আমাকে বলছে, ‘মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি, আর তাতে আমাদের অর্থ বেঁচে গেছে’।”

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর চাপ তৈরি হয়েছিল। ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। গত ৯ মে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের রাজধানী হায়দরাবাদে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, “স্বর্ণ কেনার ক্ষেত্রেও প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের সংকল্প নেওয়া উচিত যে, অন্তত এক বছর আমরা সোনা কিনব না।”

ওই জনসভায় নাগরিকদের উদ্দেশে স্বর্ণ ক্রয় থেকে বিরত থাকার পাশাপাশি তাঁর সাতটি আহ্বানের মধ্যে জ্বালানির ব্যবহার সীমিত করা, পুনরায় বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) ব্যবস্থা চালু করা এবং বিদেশ ভ্রমণ কমানোর অনুরোধও জানিয়েছিলেন মোদি। পরে সেপ্টেম্বরে অনুরূপ আরেকটি আহ্বানে তিনি মানুষকে প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী মোদির এই আহ্বানের পর সোনার চাহিদা সত্যিই কমে যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে আনুষ্ঠানিকভাবে সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে ভারতে। এই ছয় মাসে দেশটিতে ২৪.৭৮ বিলিয়ন ডলার মূল্যের সোনা আমদানি হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪১.২৪ বিলিয়ন ডলার।

গত মে মাসে সরকার সোনা ও রুপার ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল। প্রধানমন্ত্রীর আহ্বানের ঠিক পরের দিনই গয়না ব্যবসার শেয়ারের দরে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া স্বর্ণের আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ভারতে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্বর্ণের চাহিদা কমে ১৬২ টনে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। গয়নার চাহিদাও ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

3

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

4

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

7

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

8

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

9

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

10

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

11

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

12

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

13

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

14

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

15

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

16

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

17

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

18

আইওটি কী ও কীভাবে কাজ করে

19

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

20