Deleted
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ব্যাংকে চাকরি, মাসিক বেতন ৩১ হাজার টাকা

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এজেন্ট ব্যাংকিং বিভাগে ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদের জন্য প্রার্থীদের যোগাযোগে চমৎকার দক্ষতা থাকতে হবে, বিশেষ করে ইংরেজিতে সাবলীল হতে হবে। পারস্পরিক সম্পর্ক স্থাপন ও সমঝোতা বজায় রাখার দক্ষতা, স্বকীয় উদ্যোগে ও দলে থেকে কাজ করার মানসিকতা এবং স্বাধীনভাবে অর্পিত দায়িত্ব পালনের আগ্রহ থাকতে হবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী হতে হবে এবং দেশের যেকোনো ভৌগোলিক এলাকায় গিয়ে কাজ করার নমনীয়তা থাকতে হবে। কোনো সমমানের পদে ৬ মাস বা তার বেশি মেয়াদের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে; তবে নতুন গ্র্যাজুয়েটদেরও আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

নিয়োগকৃত প্রতিনিধিরা ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট ব্যাংকিং আউটলেটে নিয়োজিত থাকবেন। তাঁরা আউটলেট পরিদর্শন ও তদারকি করা, নতুন ব্যবসা তৈরি ও গ্রাহক সম্পর্ক জোরদার করা, বিক্রয় কৌশল বাস্তবায়ন, এমআইএস ও রেকর্ডের ডাটা সংরক্ষণ করা এবং আউটলেটের কর্মচারীদের দিকনির্দেশনা দেওয়ার কাজ পরিচালনা করবেন।

এই পদের জন্য সর্বসাকল্যে গ্রস বেতন ৩১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যোগদানের ১৮ মাস পর পারফরম্যান্স ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে ব্যাংকের পূর্ণকালীন স্থায়ী কর্মী হিসেবে আত্তীকরণের সুযোগ রয়েছে। এছাড়া ব্যাংকের ‘পিপল ম্যানেজমেন্ট পলিসি’ অনুযায়ী উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটি এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগের ব্যবস্থা করা হবে। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

1

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

2

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

3

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

4

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

5

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

6

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

7

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

10

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

11

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

12

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

13

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

16

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

17

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20