র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড সার্ভিস পয়েন্ট ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। পদসংখ্যা ০১টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি প্রয়োজন। এছাড়া গ্রাহক পরিষেবাসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও পর্যবেক্ষণে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন শুধু পুরুষ। বয়সসীমা ২৮ থেকে ৪৫ বছর। কর্মস্থল বরিশাল অঞ্চল। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।