Deleted
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজিবির হস্তক্ষেপে কহুয়া নদীর বাঁধের কাজ স্থগিত করল ভারত

ফেনীর পরশুরাম সীমান্তে কহুয়া নদীর ভারতীয় অংশে সিসি ব্লক স্থাপনের কাজ বন্ধ রাখতে বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির হস্তক্ষেপে আপাতত কাজটি স্থগিত করেছে ভারত। এদিকে, বাংলাদেশের অংশে বাঁধের ক্ষয়ক্ষতির আশঙ্কায় সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (৭ নভেম্বর) পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় নদীর বাঁধের অবস্থা পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, ব্লক স্থাপনের কাজ শুরুর আগে বিষয়টি বিজিবিকে অবহিত করার কথা ছিল ভারতের। পরে বিষয়টি জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।

এদিকে, পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শনে যান পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহম্মেদ ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শনে এসে বিষয়টি জেনেছি। ভারতীয় অংশে বাঁধে ব্লক স্থাপন করা হলে বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অংশে বাঁধের কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে, সে বিষয়ে আলোচনা চলছে।

স্থানীয়দের আশঙ্কা, বাংলাদেশের বাঁধ টেকসই করা না হলে উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া, বাসপদুয়া ও পরশুরাম বাজারসহ বিস্তীর্ণ এলাকা বন্যার ঝুঁকিতে পড়তে পারে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) কহুয়া নদীর ভারতীয় অংশে বাঁধের বিভিন্ন স্থানে সিসি ব্লক স্থাপনের কাজ শুরু হয়। এ নিয়ে সীমান্তের বাংলাদেশ অংশে উত্তর ও দক্ষিণ কোলাপাড়াসহ আশপাশের জনবসতিতে ভাঙন আতঙ্ক দেখা দেয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা তৎপর হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

3

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

4

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

8

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

9

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

10

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

আইওটি কী ও কীভাবে কাজ করে

15

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

16

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

17

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

18

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20